1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির

কয়রায় সাবেক এমপির বাড়ি দখলের বিষয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১৪৮ বার দেখা হয়েছে

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ কয়রায় আওয়ামীলীগের সাবেক এমপি আক্তারুজ্জামান বাবুর বাড়ি দখল করে মাদ্রাসা চালু করার ব্যাপারে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কয়রা আইডিয়াল প্রি ক্যাডেট মাদ্রাসার সুপার মোঃ সাইফুল্লাহ।

৮ জানুয়ারী বুধবার বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাদ্রাসার সুপার বলেন, সম্প্রতি কয়েকটি নামসর্বস্ব পত্রিকায় এমপি বাবুর বাড়ি দখল করে মাদ্রাসা চালু করার বিষয়ে যে সকল তথ্য উপাস্থাপন করা হয়েছে। তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। সংবাদে যে সকল অভিযোগ আনা হয়েছে তা বাস্তবের সাথে কোন মিল নেই। প্রকৃত ঘটনাটি হলো গত ১ জানুয়ারী জমির মালিক মদিনাবাদ গ্রামের আজিম উদ্দিন সরদারের পুত্র মোঃ শাহাবুদ্দিন সরদার ও আমিন উদ্দিন সরদারের পুত্র আব্দুল্লাহ সরদারের নিকট হতে ২ শ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে ৩ বছরের জন্য চুক্তিনামার মাধ্যমে ঘর ভাড়া নিয়ে মাদ্রাসাটি কার্যক্রম শুরু করা হয়। সেখানে জায়গা বা ঘর দখলের মত কোন ঘটনাই ঘটেনি। সকল নিয়ম কানুন মেনেই মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে। বর্তমান প্রতিষ্ঠানটিতে প্রায় ২ শতাধিক কোমলমতি শিক্ষার্থী ও ১১ জন শিক্ষক কর্মচারীর সমন্বয়ে চলমান রয়েছে। এক শ্রেনীর স্বার্থান্বেষী মহল অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার মানষে এই ধরনের মিথ্যা তথ্য প্রদান করে এমন ভুয়া সংবাদ পরিবেশন করেছে। এ ছাড়া মাদ্রাসাটি বন্ধ করার জন্য ঐ মহলটি বিভিন্ন ষড়যন্ত্রে মেতে উঠেছে। তার ধারাবাহিকতা এ সকল ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। এ সময় সংবাদ সম্মেলনে মাদ্রাসার শিক্ষক- কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com