1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও দেশের উন্নয়নে কাজ করতে চান এ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু ‎ ইরান যুদ্ধ থামাতে ‘জরুরি বৈঠকে’ বসছে প্রভাবশালী ৪ মুসলিম দেশ ডিজল এর অবৈধ মজুত, ফিলিং স্টেশনকে জরিমানা। ডিপো থেকে জ্বালানি তেল দেয়ার নতুন সময় নির্ধারণ। নিখোঁজের একদিন পর লাশ মিলল বাঁশখালীতে। শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার দুবাইয়ে ‘লুকিয়ে থাকা’ মার্কিন সেনাদের ওপর ইরানের হামলার দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, “দেশ হারালো এক সজ্জন শিক্ষাবিদ” 🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ

ওবায়দুল কাদেরের যা বললেন উদ্দেশে রিজভী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ১৮৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান কোন সেক্টরে যুদ্ধ করেছেন এটা যদি না জেনে থাকেন তাহলে আপনি স্বাধীনতাবিরোধী শক্তি। সোমবার (১৫ এপ্রিল) নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে রুহুল কবির রিজভী বলেন, ‘জিয়াউর রহমান কোন সেক্টরে যুদ্ধ করেছেন এটা যদি না জেনে থাকেন তাহলে আপনি স্বাধীনতাবিরোধী শক্তি। না হয় কলকাতার সিনেমা দেখেছেন। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে আপনি বা আপনার প্রধানমন্ত্রীর বলা না বলাতে কিছু যায় আসে না।’

তিনি বলেন, ‌‌‘ওবায়দুল কাদেরের বক্তব্য স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী। অবান্তর কথা বলে মানুষের কাছে হাসির পাত্র হয়েছেন তিনি। হতাশা থেকেই আওয়ামী লীগ নেতারা জিয়াউর রহমানকে অপবাদ দেয়। তাকে অপমানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান একটি ঐতিহাসিক দলিল, যাকে সবাই স্বীকৃতি দিয়েছেন। আপনি (ওবায়দুল কাদের) চাকরি রক্ষার জন্য শেখ হাসিনার ইচ্ছা অনুযায়ী কথা বলছেন। আপনার এই কথায় প্রমাণিত হয় আপনারাই স্বাধীনতাবিরোধী শক্তি। সিলেট ও রৌমারীর একটা বড় অংশ স্বাধীন রেখেছিলেন জিয়াউর রহমান।’

সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইঁয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সরফুদ্দিন আহমেদ সপু, নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী, তারিকুল আলম তেনজিং, রফিকুল ইসলাম এবং মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com