1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা

এশিয়া কাপের মঞ্চে প্রেমিকাকে ক্রিকেটারের বিয়ের প্রস্তাব!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক :ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করেছিল বাছাইপর্ব পেরিয়ে আসা হংকং। ম্যাচটিতে লড়াই চালিয়ে গেলেও শেষ পর্যন্ত ৪০ রানের হার দেখে মাঠ ছাড়ে হংকং।

ম্যাচ হেরে হংকং দলের ক্রিকেটাররা যখন ড্রেসিং রুমে তখন গ্যালারির দিকে ছুট দিলেন দলটির অন্যতম ক্রিকেটার কিঞ্চিত শাহ।

গ্যালারিতে হংকংয়ের খেলা দেখতে উপস্থিত ছিলেন কিঞ্চিতের প্রেমিকা। ম্যাচ শেষে মাঠ থেকে সরাসরি গ্যালারিতে গিয়ে টিভি ক্যামেরার উপস্থিতিতে নিজের প্রেমিকাকে এশিয়া কাপের মঞ্চে বিয়ের জন্য প্রস্তাব দিয়ে বসলেন কিঞ্চিত।

প্রেমিকার সামনে গিয়ে হাঁটু গেড়ে আংটি বাড়িয়ে দিয়ে কিঞ্চিত বলেন,

‘উইল ইউ ম্যারি মি (আমাকে বিয়ে করবে)’।

আকস্মিক এমন প্রস্তাব পেয়ে হতবিহব্বল হয়ে পড়েন কিঞ্চিতের প্রেমিকা। কিছুটা সামলে নিয়ে কিঞ্চিতের বিয়ের প্রস্তাবে হ্যাঁ উত্তরই দেন প্রেমিকা। এই সময় নিজের প্রেমিকার হাতে বিয়ের আংটি পরিয়ে দেন হংকংয়ের ক্রিকেটার কিঞ্চিত।

পুরো ঘটনা ধারণ করে নিজেদের ফেসবুক পেজে প্রকাশ করেছে এশিয়া ক্রিকেট কাউন্সিল এসিসিও। যেখানে তারা নতুন এই যুগলের জন্য শুভকামনা জানিয়ে লিখেছেন,

‘সে হ্যাঁ বলেছে! (ভালোবাসা এবং আংটির ইমোজি) আমরা একটি হৃদয়কাড়া মুহূর্তের সাক্ষী হয়েছি। যেখানে ভারতের বিপক্ষে ম্যাচ শেষে হংকংয়ের কিঞ্চিত শাহ নিজের প্রিয়জনকে প্রস্তাব দিচ্ছেন।

নতুন এই যুগলকে স্বাগতম জানাই। তোমাদের দুজনের নতুন জীবনে আনন্দ এবং সুখ বয়ে যাক।’

ভারতের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে অবশ্য ২ চার ও ১ ছয়ে ৩০ রান করেছিলেন কিঞ্চিত। ম্যাচটিতে টসে হেরে আগে ব্যাট করতে নেমে সূর্যকুমারের তাণ্ডবে ২০ ওভারে ২ উইকেটে ১৯২ রান করে ভারত। সূর্যকুমার ২৬ বলে ৬টি করে চার-ছয়ে করেন অপরাজিত ৬৮ রান। জবাবে ৫ উইকেটে ১৫২ রান করে থামে হংকং।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com