1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও দেশের উন্নয়নে কাজ করতে চান এ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু ‎ ইরান যুদ্ধ থামাতে ‘জরুরি বৈঠকে’ বসছে প্রভাবশালী ৪ মুসলিম দেশ ডিজল এর অবৈধ মজুত, ফিলিং স্টেশনকে জরিমানা। ডিপো থেকে জ্বালানি তেল দেয়ার নতুন সময় নির্ধারণ। নিখোঁজের একদিন পর লাশ মিলল বাঁশখালীতে। শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার দুবাইয়ে ‘লুকিয়ে থাকা’ মার্কিন সেনাদের ওপর ইরানের হামলার দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, “দেশ হারালো এক সজ্জন শিক্ষাবিদ” 🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ

এবার বাবলাকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সৈয়দ আবু হোসেন বাবলাকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান পদসহ দলীয় সকল পদ-পদবি থেকে অব্যাহতি দিয়েছে দলটি।

রোববার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে সৈয়দ আবু হোসেন বাবলাকে পার্টির কো-চেয়ারম্যানসহ দলীয় সকল পদ-পদবি থেকে অব্যাহতি প্রদান করেছেন। যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।

এর আগে রোববার স্বেচ্ছায় রওশন এরশাদের দলে যোগ দেন বাবলা।

রোববার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রওশন এরশাদের গুলশানস্থ এক সংবাদ সম্মেলনে প্রকাশ্যে আসেন সৈয়দ আবু হোসেন বাবলা।

সংবাদ সম্মেলনে বাবলা বলেন, রওশন এরশাদের নেতৃত্বে নতুন উদ্যোমে জাতীয় পার্টি গঠন করব। সারা দেশে ওয়ার্ড ইউনিট পর্যায়ে শক্তিশালী করার জন্য কাজ করব। আমরা জানতাম, নিজের চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। অথচ, আজ দেখতে পারছে এখানে দেশের চেয়ে দল বড়, আর দলের চেয়ে নিজে বড়, আর নিজের চেয়ে স্ত্রী বড়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সাবেক বিরোধী দলের নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। এতে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, রওশন অনুসারী জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, শফিকুল ইসলাম সেন্টু, গোলাম সারোয়ার মিলন, ইয়াহিয়া চৌধুরীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com