1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ

এবার বাইডেনের স্ত্রী-কন্যার ওপর রুশ নিষেধাজ্ঞা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ২২৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ইউক্রেন যুদ্ধের পর এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী ও কন্যার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া।

মঙ্গলবার (২৮ জুন) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘রাশিয়ার রাজনৈতিক ও জনসাধারণের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার ক্রমবর্ধমান প্রতিক্রিয়া হিসাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ’

পশ্চিমাদের নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় গত মে মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্যান্য শীর্ষ নেতাসহ ৯৬৩ জনের ওপর পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করে মস্কো।

বাইডেন ছাড়াও রাশিয়ার ওই নিষেধাজ্ঞার তালিকায় ছিলেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন এবং গোয়ান্দো সংস্থা সিআইএ প্রধান উইলিয়ার বার্নস।

আর গত এপ্রিলে ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গসহ ২৯ মার্কিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল রাশিয়া। ওই তালিকায় ছিলেন যুক্তরাষ্ট্রের নির্বাহী কর্মকর্তা, ব্যবসায়ী, বিশেষজ্ঞ ও একাধিক সাংবাদিক।

২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ইউক্রেনে ৪,৬০০ জনের বেশি বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, যুদ্ধের কারণে এক কোটি ৫০ লাখ ইউক্রেনীয় তাদের বাড়িঘর ছেড়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com