1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা

এবার ক্রিকেটেও অপরাজিত চ্যাম্পিয়ন বাংলার বাঘিনীরা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সদ্যই সাফ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা। সপ্তাহ না পেরোতেই এবার ক্রিকেটেও অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো বাংলার বাঘিনীরা।

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ফাইনালে আয়ারল্যান্ডকে ৭ রানে হারিয়ে শিরোপা নিজেদের করে নিলো নিগার সুলতানা জ্যোতির দল। টাইগ্রেসদের ৭ রানের জয় পাওয়ার কিছুক্ষণ পূর্বে টাইগাররাও আরব আমিরাতকে হারিয়েছিল একই ব্যবধানে।

আবুধাবিতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ফাইনালে বাংলাদেশ আগে ব্যাট করে ৮ উইকেটে তোলে ১২০ রান। জবাবে ৯ উইকেটে ১১৩ রান তুলে থামে আইরিশরা।

এদিন টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক জ্যোতি। যদিও টাইগ্রেস ওপেনার ফারজানা হক পিঙ্কি ও রুমানা আহমেদ ছাড়া অন্য কোনো ব্যাটারই অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেননি। ৭ ব্যাটসম্যান সিঙেল ডিজিটে আউট হয়ে মাঠ ছাড়েন। তবে ফারজানা একপ্রান্ত আগলে রেখে ৫৫ বলে ৭টি চারে ৬১ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দেন।

ফারজানা ছাড়া চারে নামা রুমানার ব্যাট থেকে আসে ২১ রান। এই দুই ব্যাটার তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ৪৯ রান। আইরিশ নারীদের পক্ষে লরা ডিলানি ২৭ রানে ৩টি এবং কারা মুরে ও আরলেনে কেলি ২টি করে উইকেট শিকার করেন।

আইরিশ নারীরা লক্ষ্য তাড়া করতে নামলে তাদের ম্যাচে একবারও সেট হতে দেয়নি বাংলাদেশের বোলাররা। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেওয়া টাইগ্রেসরা পঞ্চাশ রানের আগে আইরিশদের ছয় ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরায়।

ম্যাচ সেখানেই হেরে যায় আইরিশরা। যদিও শেষদিকে দলটির পক্ষে কেলি ২৮, ম্যারি ওয়ালড্রোন ১৯ এবং মুরে ১৩ রান করলে শেষ ওভার পর্যন্ত ম্যাচ টেনে আনতে সক্ষম হয় আইরিশরা। তবে সালমার করা শেষ ওভার থেকে মাত্র ৬ রান তুলে থামতে হয় দলটিকে।

ফলে ৭ রানের হার দেখে রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হলো আইরিশ নারীদের।

বাংলাদেশ এ নিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের শিরোপা নিজেদের করে নিলো। এর আগে ২০১৯ এবং ২০১৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের শিরোপাও জিতেছিল টাইগ্রেসরা। ২০১৫ সালে অন্যবার বাছাইপর্বে রানার্স আপ হয়ে থেমেছিল বাংলার নারীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com