1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে ভাইস চেয়ারম্যান পদে আগাম উত্তাপ: তৃণমূলের পাল্লায় ত্যাগী নেতৃত্ব, বিএনপিতে চূড়ান্ত সিদ্ধান্তে নজর জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ জাতীয় সংসদে গতি আনতে আজ দুই গুরুত্বপূর্ণ বৈঠক চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের

এবার কারণ ছাড়াই বাড়ছে চিনির দাম

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ২৭০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : এবার কারণ ছাড়াই ঊর্ধ্বমুখী চিনির বাজার। খুচরায় যা কেনার জন্য গুণতে হচ্ছে কেজিপ্রতি ১৫০ টাকা পর্যন্ত। অথচ মাত্র কয়েকদিন আগে দর বেঁধে দেয়া হয় ১৩০ টাকা। বিপরীতে বাজার ঠিক রাখতে আমদানি শুল্কেও ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

ব্যবসায়ীরা মনে করছেন, লেটার অব ক্রেডিট (এলসি) জটিলতাসহ সার্বিক অনিয়ম ঠেকাতে না পারলে সংকট আরও ঘনীভূত হতে পারে। আর বিশ্লেষকরা বলছেন, বাজার নিয়ন্ত্রণে আরও অসহায় হয়ে পড়েছে রাষ্ট্রীয় সংস্থাগুলো।

ক’দিন আগে যে চিনি কেজিপ্রতি খুচরায় সর্বোচ্চ ১৩০ টাকায় বেঁধে দেয় বাণিজ্য মন্ত্রণালয়, তা এখন পাইকারিতে কিনতে হচ্ছে ১৩৫ টাকার বেশিতে। আর খুচরায় তা উঠেছে ১৫০ টাকার ঘরে। অথচ এর পেছনের কারণ জানেন না কেউই।

এক বিক্রেতা বলেন, প্রতি কেজি চিনির এমআরপি ১৩৫ টাকা। কিন্তু আমি কিনছি ১৩৭ টাকায়। ফলে আমাকে ১৪০ টাকায় বিক্রি করতেই হবে। বাজারে ভোগ্যপণ্যটির কোনও সংকট নেই। শুধু রেটের সমস্যা।

এক ক্রেতা বলেন, কত টাকায় এলসি হয়েছে ব্যাংকে সেই তালিকা আছে। সরকার ও বাণিজ্যিক মন্ত্রণালয় তা জানে। তারাই আমদানিকারকদের বলে দিতে পারে- এত টাকা মুনাফা করবা এবং এত টাকায় বিক্রি করা। সেটা থেকে ব্যবসায়ীরা ২ থেকে ৪ টাকা লাভ করবে। তাহলেই বাজার ঠিক থাকবে।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, গেলো অক্টোবরে চিনির দাম কিছুটা কমেছে আগের মাসের তুলনায়। একই সঙ্গে টনপ্রতি আমদানি শুল্ক অর্ধেকে নামিয়েছে এনবিআর। তবে ডলারের অস্বাভাবিক দামে সব ভেস্তে যাচ্ছে বলে দাবি আমদানিকারকদের।

বিশ্লেষকরা বলছেন, নির্বাচন ঘিরে যেন আরও নিষ্প্রাণ হয়ে গেছে বাজার ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সরকারি সংস্থাগুলো। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) পরিচালক মো. আবুল হাশেম বলেন, এটা একদিনের সমস্যা নয়। ডলার সংকট না কাটলে এই সমস্যা লেগেই থাকবে।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক  খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, এই ধরনের অস্থির সময়কালে শুল্ক ছাড় দিলে বাজারে সেটার খুব একটা প্রভাব পড়ে না। এক্ষেত্রে সুবিধাটা পায় আমদানিকারকরাই। চাহিদা ও জোগানের সমন্বয় নিশ্চিতে সরকারকেই কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, বিশ্ববাজারে দাম কমলেও দেশে চড়া দামে অস্বস্তি জনসাধারণের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com