1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভোটই একমাত্র বৈধ শক্তি: ড. খন্দকার মোশাররফ ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ? পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। আজ বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান, ডা. শফিকুর ও মামুনুল হক

এবার ওবায়দুল কাদেরকে হিরো আলমের চ্যালেঞ্জ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার চ্যালেঞ্জ জানিয়েছেন সম্প্রতি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।

আজ রোববার (৫ ফেব্রুয়ারি) হিরো আলম বগুড়া-৪ আসনের ৪৫টি কেন্দ্রের ভোট পুনর্গণনার জন্য বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলামের কাছে আবেদন জমা দেন। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ওই মন্তব্য করেন।

এ সময় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ওবায়দুল কাদের স্যার কথায়–কথায় বলেন, খেলা হবে। শক্তিশালী দল হলে খেলা হবে। তাকে জোর গলায় বলতে চাই, সবার সঙ্গে আপনাকে খেলতে হবে না। একটা নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াবো, আপনি দলীয় প্রার্থী হিসেবে দাঁড়ান। সুষ্ঠু একটা নির্বাচন দেন, দেখেন খেলা হয় কি না।

ওবায়দুল কাদেরের উদেশে তিনি বলেন, তিনি নাকি খেলার মতো খেলোয়াড় খুঁজে পান না। আমার সঙ্গে নির্বাচনে আসেন। কেন্দ্রে কেন্দ্রে সিসিটিভি থাকবে, ভোটারদের ভয় দেখানো হবে না, সুষ্ঠু নির্বাচন দেন। তারপর দেখুন খেলা হয় কি না?

ওবায়দুল কাদেরকে আমি চ্যালেঞ্জ করতে চাই। সুষ্ঠু নির্বাচন দিক, আমি ভোট করে দেখাব, যোগ করেন তিনি।

হিরো আলম আরও বলেন, ওবায়দুল কাদের স্যার বলেছেন, হিরো আলম সংসদে গেলে নাকি সংসদ ছোট হবে। তাহলে যখন আইন করা হয়েছিল যে আইন সবার জন্য সমান, সবার নির্বাচনে দাঁড়ানোর অধিকার আছে। কিন্তু আমরা যখন মনোনয়নপত্র নিলাম, তখন কেন বললেন যে যাদের যোগ্যতা নেই, যাদের লেখাপড়া নেই, তারা ভোটে দাঁড়াতে পারবে না। তখন তো তারা বলেননি যে যোগ্যতা না থাকলে, মামা-খালু না থাকলে মনোনয়ন কিনতে পারবেন না। যখন আইন করা হয়, তখন তো তারা এসব বলেননি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com