1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

এদেশে ভোট দেওয়া, দেশ পরিচালনা করা, নিজের প্রতিনিধি নির্বাচন করার সমান অধিকার প্রত্যেকেরই রয়েছে -ঠাকুরগাঁওয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১৫৫ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধি : জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, ভোট দেওয়ার অধিকার এটি একটি মানবাধিকার অধিকার। এদেশে ভোট দেওয়া, দেশ পরিচালনা করা, নিজের প্রতিনিধি নির্বাচন করা প্রত্যেকেরই সমান অধিকার রয়েছে। সকলেই নিরাপত্তার সাথে নিজ ভোট দিতে পারবে এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য আমরা সচেষ্ট। নির্বাচনের সহিংসতার ঘটনায় ইতিপূর্বে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আসন্ন নির্বাচনে যেন কেউ সহিংসতার শিকার না হয় এ বিষয়ে প্রশাসন থেকে শুরু করে আমরা সকলেই সচেতন থাকবো।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে নির্বাচনকালীন মানবাধিকার সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সোমবার (১লা জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ, সার্বক্ষণিক সদস্য সেলিম রেজা সহ অন্যান্যরা। ঠাকুরগাঁওয়ের ৩ টি আসনের প্রার্থীসহ প্রার্থীদের প্রতিনিধিরাসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com