1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
দায়িত্বশীল নাগরিক হলে স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব— প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের রাষ্ট্রীয় ভাতা শুরু মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার সফল, নিবিড় পর্যবেক্ষণে মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হলো Mirza Abbasকে অসুস্থ মির্জা আব্বাস, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে দোকানের মালিকানা নিয়ে বিরোধ, পুলিশের উপস্থিতিতে উদ্ধার। ২০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ: মার্কিন ঘাঁটি বন্ধের দাবি, ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির ভাষণ বর্জন: ‘তিন অপরাধের’ অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট জামায়াতের রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

এডিস মশার লার্ভা পাওয়ায় ৩ মাসের জেল-জরিমানা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৪৭১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : এডিস মশার লার্ভা পাওয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ১ নম্বর ওয়ার্ডের খিলগাঁও এলাকার একটি বাড়ির তত্ত্বাবধায়ককে ৩ মাসের জেল এবং আরেকটি বাড়ি সিলগালা করেছে করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে লার্ভা পাওয়ায় মোট ৬ মামলায় ৪৯ হাজার টাকা জরিমানা আদায় করে সংস্থাটি।

শনিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সোয়ে মেন জো এর তত্ত্বাবধানে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর-রহমান আশিক খিলগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

অঞ্চল-২ এ অভিযানকালে আদালত মোট ৩৮টি ভবন পরিদর্শন করেন। পরিদর্শনকালে ৫০০/সি ও ৫০০/৪/সি হোল্ডিংস্থিত ২টি ভবনে এডিস মশার প্রচুর লার্ভা পাওয়া যায়। এ সময় আদালত ২ ভবন মালিককে ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড আরোপ এবং অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরবর্তীতে ৫০০/সি ভবনটির মালিক আরোপিত অর্থদণ্ড দিলেও ৫০০/৪/সি ভবনটির মালিক তা পরিশোধে অপারগতা প্রকাশ করেন এবং আদালত পরিচালনাস্থলে উপস্থিত হতে ব্যর্থ হন। এ সময় ভবন মালিকের ভাগ্নে ও ভবনটির তত্ত্বাবধায়ক জৈনক সুলতানকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন করেন।

এছাড়াও অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের নিকট ৭০/সি হোল্ডিংস্থিত পার্শ্ববর্তী রোডে একটি নির্মাণাধীন ভবনে প্রচুর লার্ভা থাকার খবর আসে। পরে আদালত সেখানে গিয়ে জানতে পারেন যে, ভবনটির কার্যক্রম ও তদারকির সাথে সম্পৃক্ত লোকজন ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে কয়েক মিনিট আগে তড়িঘড়ি করে ভবনটির মূল ফটকে তালা লাগিয়ে চলে যান। এ সময় আদালত ভবনটি সিলগালা করে দেন।

অভিযান প্রসঙ্গে অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সোয়ে মেন জো বলেন, ‘জেল জরিমানা করে মানুষকে এডিস মশার প্রকোপ হতে রক্ষা করা যাবে না। আমরা কাউকে জেল জরিমানা করতেও চাই না। কিন্তু কোনও মানুষ যখন ডেঙ্গু রোগের বিস্তার ঘটার সহায়ক ও ঝুঁকিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে, তখন আমরা বাধ্য হয়ে তাদেরকে দণ্ড আরোপ করি।’

আজ মোট ৮৩টি বাসাবাড়ি, নির্মাণাধীন ভবনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬টি বাসাবাড়ি ও ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ৬ মামলায় ৪৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে অন্যান্যের মধ্যে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মাহবুবুল আলম, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. এনামুল হক, অঞ্চল-২ এর সহকারী স্বাস্থ্য কর্মকর্তা আবু সাদাত মোহাম্মদ সালেহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com