1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার

এক দফার আন্দোলনকে ব্যর্থ করতে বর্তমান যুবদল সরকারের সাথে আঁতাত করেছিল; অভিযোগ সাবেক নেতাদের।

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ১৮৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : যুবদলের কেন্দ্রীয় কমিটি ভেঙ্গে দেয়ার দাবীতে মিছিল শেষে সমাবেশে সরকারের সাথে বর্তমান যুবদল নেতাদের আঁতাত রয়েছে এমন অভিযোগ করে সংগঠনটির পদবঞ্চিত সাবেক নেতৃবৃন্দ। তারা অবিলম্বে বর্তমান যুবদলের কমিটি ভেঙ্গে নতুন কমিটি করার দাবী করেন। বক্তারা অভিযোগ করেন, বর্তমান কমিটির নেতাদের সাথে সরকারের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। একদফার আন্দোলনকে ব্যর্থ করতে, সরকারের ইচ্ছানুসারে যুবদলকে সাংগঠনিকভাবে দুর্বল করা হয়েছে। রাজপথের পরীক্ষিত, ত্যাগী, সক্রিয়দের বাদ দিয়ে অরাজনৈতিক ব্যাক্তিদের পদায়ন করা হয়েছে। ফলশ্রুতিতে রাজপথের কর্মসূচিতে যুবদলকে শক্তিশালীভাবে দেখা যায়নি।

জাতীয়তাবাদী যুবদলের চলমান কমিটি ব্যর্থ, অকার্যকর, নিষ্ক্রিয় অভিযোগ করে তা ভেঙ্গে রাজপথে সক্রিয়, ত্যাগী ও পরীক্ষিতদের সমন্বয়ে নতুন কমিটি চান যুবদল, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতারা।
আজ বেলা ১২টার সময় নয়াপল্টনস্থ চায়না টাউন মার্কেটের সামনে থেকে মিছিল শুরু করে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিল শেষ করেন তারা।
বক্তব্যে নেতারা বলেন ২৫০ সদস্যের যুবদলের কমিটিতে অযোগ্য, নিষ্ক্রিয়, পলায়নোন্মুখদের দিয়ে কমিটি করা হয়েছিল। ফলশ্রুতিতে সরকার পতনের একদফা আন্দোলনে গুটিকয়েক বাদে অধিকাংশ যুবদল নেতাদের রাজপথের কর্মসূচিতে দেখা যায়নি। আন্দোলন চলাকালীন সময়ে অনেককেই পরিবারের সদস্যদের নিয়ে বিদেশ ভ্রমনের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করতে দেখা গেছে। ঘোষিত হরতাল অবরোধ কর্মসূচি সফল করার পরিবর্তে অনেকেই নিজ ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে কর্মসূচি পালন থেকে দূরে থেকেছে।
বক্তারা বিশেষ ভাবে উল্লেখ করেন যে, ২৯ শে জুলাই ২০২৩ সালের চুড়ান্ত আন্দোলনের দিন যুবদল সভাপতি রাজপথ থেকে পুলিশ দেখে দৌড়ে পালিয়ে গিয়ে যুবদলের মতো একটি ঐতিহ্যবাহী সংগঠনকে ইমেজ সংকটে ফেলেছেন।
বক্তারা আরো দাবি করেন, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে। নির্বাহী কমিটির কোন সভা ডাকলে সেখানে অধিকাংশ নেতাইই উপস্থিত হন না। স্বচ্ছতা জবাবদিহিতার অভাবে জেলা উপজেলা লেভেলে নিষ্ক্রিয়তা, আর্থিক কেলেঙ্কারির মতো ঘটনা ঘটলেও তার কোন বিচার হচ্ছে না। এককথায় বর্তমান যুবদলের কমিটি অকার্যকর হয়ে পড়েছে। এমতাবস্থায় বর্তমান কমিটি ভেঙে নতুন কমিটি করা সময়ের দাবি।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, আব্দুল মোমিন সবুজ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি তারিক উজ জামান, শোয়াইব খন্দকার, আশরাফুর রহমান বাবু, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মাহবুব আলম সিকদার, যুবদল নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ আবেদিন প্রিন্স, আহসানউল্লাহ তূষার, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান শরিফ।

এছাড়াও মিছিলে আরো উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি জাকির হোসেন খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগ, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম মাসুদ সরকার, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক তত্ব ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার রিয়াজ, সদস্য নাজমুল হাই রায়হান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবাদুল হক পারভেজ, খন্দকার কাকন,
যুবদল নেতা জাহাঙীর আলম খান, রাসেল মিয়া, ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি নিজাম হাওলাদার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com