1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির

একে অপরকে যেসব উপহার দিলেন মোদি-বাইডেন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১৮৪ বার দেখা হয়েছে

বৃহস্পতিবার হোয়াইট হাউসে দুই রাষ্ট্রনেতার সাক্ষাতের সময় মোদির দেওয়া উপহারের তালিকার মধ্যে ছিল কলকাতার স্বর্ণকারদের তৈরি রূপার গণেশ এবং প্রদীপ। এ ছাড়া জয়পুরের শিল্পীদের তৈরি কারুকাজ করা ওই চন্দনকাঠের বাক্সে ছিল যজুর্বেদের বৈখনস গৃহসূত্রম। বাইডেনের স্ত্রী জিলকে একটি সবুজ হিরে উপহার দিয়েছেন মোদি।

হোয়াইট হাউসের বিবৃতির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্য এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন মোদিকে ২০ শতকের হাতে লেখা একটি অ্যান্টিক বই উপহার দিয়েছেন।

এর বাইরে বাইডেন বন্যপ্রাণীর ফটো সম্বলিত একটি হার্ডকাভার বই উপহার দেন এবং সরকারি উপহার হিসেবে ফার্স্ট লেডি জিল বাইডেন ভারতীয় প্রধানমন্ত্রীকে ‘রবার্ট ফ্রস্টের সংগৃহীত কবিতার’ একটি বই উপহার দেন। বইটিতে রবার্ট ফ্রস্ট নিজে স্বাক্ষর করেছিলেন।

এছাড়া, বাইডেন মোদিকে একটি ভিনটেজ আমেরিকান ক্যামেরাও উপহার দেন। যা ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান কোডাক প্রথমবারের চালানে তৈরি করেছিল। ক্যামেরাটির সঙ্গে বাইডেন মোদিকে জর্জ ইস্টম্যানের প্রথম কোডাক ক্যামেরার পেটেন্টের একটি অনুলিপিও দেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, জিলকে উপহার দেওয়া সাড়ে ৭ ক্যারেটের ওই হিরেটি খনি থেকে মেলেনি। পরীক্ষাগারে সৌরশক্তি ব্যবহার করে কৃত্রিম পদ্ধতিতে বানানো হয়েছে। প্রাকৃতিক হিরার সমস্ত বৈশিষ্ট্যযুক্ত এই কৃত্রিম হিরা পরিবেশ সংরক্ষণের বার্তাবাহী। হিরাটি রাখা ছিল কাশ্মীরের শিল্পীদের তৈরি প্রখ্যাত ‘কর-ই-কলমদানি’ বাক্সে। নকশা আঁকা বাক্সটি তৈরি দামি ‘প্যাপিয়ার ম্যাচ’ কাগজ দিয়ে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com