1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ? পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। আজ বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান, ডা. শফিকুর ও মামুনুল হক হাদির নামের রাজনীতি: নীরবতার দায় কার? ব্যয়ভার সামলাতে না পারায় ঢাকা-১৮ থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ক্ষমতায় গেলে জলাবদ্ধতা দূর ও কর্মসংস্থান নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান দাউদকান্দিতে যুবদলের বিশাল গণমিছিল ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের বার্তা নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য: ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন ঢাকাকে বাসযোগ্য ও নিরাপদ নগরীতে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের তরুণদের অগ্রণী ভূমিকায় গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান ড. খন্দকার মোশাররফ হোসেনের

একদিন পিছিয়ে এনডিএমের ‘মুক্তি সমাবেশ’ শুক্রবার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১৮৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপির দেওয়া চলমান সরকার পতনের এক দফা দাবি আদায়ের যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ১১ টায় বায়তুল মোকাররমের উত্তর গেট সংলগ্ন এলাকায় ‘মুক্তি সমাবেশ’ এর ডাক দিয়েছিল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)। তবে বিএনপি মহাসমাবেশ পেছানোর কারণে দলটিও তাদের ‘মুক্তি সমাবেশ’ পিছিয়েছে।

তবে শুক্রবার বিকেল ৩টা ৩০ মিনিটে মালিবাগ মোড়ে অবস্থিত এনডিএমের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হবে।

বুধবার (২৬ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন দলটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান জনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান সরকার বিরোধী আন্দোলনের যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে এনডিএম ঘোষিত ‘মুক্তির সমাবেশ’ বৃহস্পতিবারের (২৭ জুলাই) এর পরিবর্তে শুক্রবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় মালিবাগ মোড়ে অবস্থিত দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।

এর আগে শুক্রবার (২১ জুলাই) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সঙ্গে এনডিএম এর প্রতিনিধিদলের বৈঠক হয়। সেখানে বলা হয়, বিএনপির এক দফা ও সরকার পতনের যুগপৎ আন্দোলনে এখন থেকে অন্যান্য দলের পাশাপাশি মাঠে থাকবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)।

তখন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছিলেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির সঙ্গে কাজ করবো। পাশাপাশি বিএনপি যুগপৎ আন্দোলনে যেসব কর্মসূচি ঘোষণা করবে, সেগুলো আমরা আমাদের মতো করে পালন করবো, আলাদাভাবে। আমাদের একদফা হলো এ ফ্যাসিস্ট সরকারের পতন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com