1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল

একদিনে দেড়শ শ্রমিকের সমান আখ উত্তোলনের ক্ষমতাঃ কম্বাইন্ড হারভেস্টার যুগে প্রবেশ করল ঠাকুরগাঁও সুগার মিল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৪২ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি : ২০২৩-২৪ আখ মাড়াই মৌসুমের শুরুতে কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মাধ্যমে ক্ষেত থেকে  আখ সংগ্রহ শুরু করেছে ঠাকুরগাঁও সুগার মিলস লিঃ । এর মাধ্যমে কম্বাইন্ড হারভেস্টারের বৈজ্ঞানিক যুগে প্রবেশ করলো ঐতিহ্যবাহী ঠাকুরগাঁও সুগার মিল।এই যন্ত্রটি যেমন আখ উত্তোলনে একদিনে দেড় শ শ্রমিকের কাজ করবে তেমনি এটি মিলের চিনির মান বাড়াতে সক্ষম বলে জানান সংশ্লিষ্ট ফার্ম ম্যানেজার।

সকালে জেলা সদরের হাবিবপুরস্থ ঠাকুরগাঁও সুগার মিলের আখ খামারে এই কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মাধ্যমে চলতি আখ মাড়াই মৌসুমের জন্য আখ সংগ্রহ শুরু কার্যক্রম উদ্বোধন করেন ঠাকুরগাঁও সুগার মিলের ব্যবস্থানা পরিচালক মোঃ শাহজাহান কবির। তিনি বলেন, শ্রমিক সংকটের এই সময়ে এই কম্বাইন্ড হারভেস্টারটির মাধ্যমে স্বল্প ব্যয়ে স্বল্প সময়ে মাঠ থেকে অধিক  ফসল সংগ্রহ করা যাবে। এবং সমস্ত আখ কর্তনের ক্ষেত্রে এই কম্বাইন্ড হারভেস্টার ব্যাপক ভূমিকা রাখবে। ঠাকুরগাঁও সুগার মিলের জন্য এটি বিরাট প্রাপ্তি। সুগার মিলে এই ম্যাকানাইস্ড পদ্ধতি চালু করার জন্য তিনি সরকার সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, কম্বাইন্ড হারভেস্টার জমি থেকে আখ কাটা, পরিষ্কার করা, আখের পিচ করে পাশে রাখা ট্রাক্টরের ট্রলিতে আখগুলোকে সরাসরি তুলে দিয়ে মুহূর্তে সুগার মিলের মাড়াইয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত করে দেয়। আর এতে মাঠ থেকে চিনি উৎপাদনের উপযুক্ত আখের অপচয় রোধের পাশাপাশি চিনি আহরণের হার বেড়ে যাওয়া নিশ্চিত করে।
এসময় আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সুগার মিলের জিএম কৃষি আবু রায়হান লিটু, হাবিবপুর আখ খামারের খামার ব্যবস্থাপক মোঃ জসিমউদ্দীন সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ।
মেশিনের মাধ্যমে ক্ষেত থেকে আখ সংগ্রহ দেখতে আশে-পাশের উৎসুক ব্যক্তি ভীড়  জমায়।উল্লেখ্য ঠাকুরগাঁওসহ দেশের মাত্র তিনটি সুগার মিল এই যন্ত্রের আওতায় আসলো।
সিংক: শাহজাহান কবির, ব্যবস্থানা পরিচালক, ঠাকুরগাঁও সুগার মিলস লিঃ, ঠাকুরগাঁও ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com