1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ

একতরফা নির্বাচনেও আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখার অভিযোগ রিজভীর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১২৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: একতরফা নির্বাচনেও আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আজকে সেই একতরফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোট কেন্দ্রে কোনো ভোটার নেই। এ নির্বাচনে জনগণ যায়নি। এই একতরফা নির্বাচনেও শনিবার তারা ব্যালট বাক্স ভরে রেখেছে। আতঙ্কে তারা গভীর রাতে সিল মেরে রেখেছে।

রোববার সকালেও বিভিন্ন জায়গা থেকে জাল ভোটের উৎসবের খবর পাওয়া যাচ্ছে। কেন্দ্রে কেন্দ্রে আওয়ামী সন্ত্রাসীরা ঢুকে দেদারছে জাল ভোট মারছে। কারণ তারা অবৈধভাবে ক্ষমতায় আছে। তারা জানে জনগণ তাদের ভোট দিতে যাবে না।

রোববার সকালে‘ডামি’ নির্বাচন বর্জন ও হরতালের সমর্থনে রাজধানীর কুর্মিটোলা বাসস্ট্যান্ড থেকে এয়ারপোর্ট অভিমুখে মিছিল শেষে তিনি এসব অভিযোগ করেন।

তিনি আরও বলেন, আমাদের আন্দোলন চলছে, চলবে। তিনি দেশবাসীকে আজকের হরতাল সফল করার আহবান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি তারিক উজ জামান, কেন্দ্রীয় ড্যাব নেতা ডা. শরিফুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য নাদিয়া পাঠান পাপন, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক সোহেল রানা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের প্রশিক্ষণ সম্পাদক এম আর গণি (মোস্তফা), মহিলা দল কেন্দ্রীয় সংসদের সহ সম্পাদক ফাতেমা তুজ জোহরা মিতু, কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহপাঠাগার সম্পাদক ফারজানা ইয়াসমিন লিপি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক ডা.তৌহিদুর রহমান আউয়াল, সহ সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন, মাজহারুল ইসলাম মারুফ, নাসরিন রহমান পপি, সহ সাংগঠনিক সম্পাদক মো. সাদেক মিয়া, সহ সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম রানা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা এডভোকেট সুলতান মাহমুদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ ধর্ম সম্পাদক জিল্লুর রহমান কাজল, ঢাবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদ, যুগ্ম সম্পাদক রাজু, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, নিপা, সীমা, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক সদস্য সচিব সজীব রায়হান, মাদ্রাসা ই আলিয়ার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ছানাউল্লাহ, নাসির মিজি, হোসাইন, ফজলে রাব্বি, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল হামিদ, পরিকল্পনা সম্পাদক স্বাধীন, প্যাব দপ্তর সম্পাদক হাসান, ঢাকা জেলা বিএনপি নেত্রী তানিয়া, বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ সভাপতি সায়রা চন্দ্রা, কেন্দ্রীয় ছাত্রদল নেতা মিরাজ হোসেন, ডাঃ জিসান, আশরাফুল আসাদ, ফরহাদ, রামপুরা থানা ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান ফয়সাল, সহ-সভাপতি রাকিব, সবুজ, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ওমর ফারুক পাটোয়ারী, টাঙ্গাইল জেলা ছাত্রদল নেতা আতিক ও রফিকুল, মৎস্যজীবী দল ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক মো. শাহ আলম ও সদস্য সচিব কেএম সোহেল রানা, মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মো. বাকি বিল্লাহ, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য হাজী আনোয়ার হোসেন, মো. ইব্রাহিম চৌধুরী, ফজলে কাদের সোহেল, হাজী আবু বক্কর সিদ্দিক, এইচ এম আবু সাঈদ, মহানগর দক্ষিণের আনোয়ার হোসেন রিপন, যুবদল নেতা আল আমিন, মহানগর নেত্রী ফারিয়া প্রমুখ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com