1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

উপনির্বাচন : সম্পদের হিসাবে ইমরান খানের আছে ৪ ছাগল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ২৪৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান নিজের সম্পদের হিসাব দিয়েছেন। তার স্ত্রী বুশরা বিবির সম্পদেরও হিসাব দিয়েছেন তিনি।

উপনির্বাচনে (ফয়সালাবাদে ১০৮ নম্বর আসন) প্রতিদ্বন্দ্বিতা করছেন ইমরান খান। এ জন্য তিনি নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্রে সব সম্পদের হিসাব দিতে হয়েছে ইমরানকে।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের নির্বাচন কমিশনকে (ইসিপি) ইমরান যে সম্পদের বিবরণ দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে— তার সম্পদের মোট মূল্য ৩০৪ দশমিক ২ মিলিয়ন রুপির বেশি।

হিসাবে তিনি ভাক্কর জেলায় উত্তরাধিকারসূত্রে পাওয়া দুটি বাড়ি এবং ২৮ দশমিক ৫ একর জমির কথাও উল্লেখ করেছেন।

এ ছাড়া কাগজপত্রে উল্লেখ করেছেন, তার কোনো গহনা নেই। ইসলামাবাদে তার একটি ফ্ল্যাট ও বাণিজ্যিক প্লট রয়েছে। এগুলো থেকে তিনি ১ দশমিক ৪ মিলিয়ন রুপি ভাড়া পান।

ইমরান খানের চারটি ব্যাংক অ্যাকাউন্ট আছে। কোথাও তার কোনো বিনিয়োগ নেই বলেও নির্বাচন কমিশনে জমা দেওয়া মনোনয়নপত্রে উল্লেখ করেছেন। তার হাতে এ মুহূর্তে ১১ দশমিক ২২ মিলিয়ন নগদ অর্থ আছে।

এ ছাড়া তার চারটি ছাগল রয়েছে। এগুলোর দাম ২০ হাজার রুপি।

ইমরান খান জামান পার্কে বাড়ি নির্মাণে ৪৮ দশমিক ৬৬ মিলিয়ন রুপি ব্যয় করেছেন। আর বানিগালার বাড়ি নির্মাণে অতিরিক্ত ৪ দশমিক ৯ মিলিয়ন রুপি ব্যয় করেছেন। তবে মনোনয়নপত্রে ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খান তার সন্তানদের কথা উল্লেখ করেননি।

মনোনয়নপত্রে ইমরান খান তার স্ত্রী বুশরা বিবির নামে কোথায় কত সম্পদ আছে, তাও জানিয়েছেন। পাকপাত্তন ও ওকারা এলাকায় ৬৯৮ কানাল (১ কানালে ৬০৫ গজ) জমি আছে বুশরার নামে।

বুশরার নামে বাণীগালায় তিন কানালের একটি বাড়িও আছে। মনোনয়নপত্র অনুযায়ী, ইমরান খানের স্ত্রীর কোনো গহনা নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com