1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদায়ের প্রহরে ড. মুহাম্মাদ ইউনূস: ‘দেশকে সচল করাই ছিল সবচেয়ে কঠিন দায়িত্ব’ কেন্দুয়া-আটপাড়াবাসীর দাবি হিলালীকে মন্ত্রী করার দাবি সংসদীয় দলের সভা : নেতৃত্বে তারেক রহমান, নতুন অধ্যায়ের সূচনা ঐক্যের রাজনীতিতে নতুন বার্তা: চরমোনাই পীরের সঙ্গে তারেক রহমানের বৈঠক ফেনীতে এম্বিয়েন্স রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হলের শুভ উদ্বোধন দাউদকান্দিতে কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অভিজ্ঞতার পরম্পরা থেকে রাষ্ট্রনায়কের সম্ভাবনা কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনে তারেককে অভিনন্দন সৌজন্য সাক্ষাতে ঐক্যের বার্তা: নতুন অধ্যায়ে ইতিবাচক রাজনীতির ইঙ্গিত ডেলিভারিংলাভস’ ইভেন্টের মাধ্যমে চেরির ভালোবাসা দিবস উদযাপন

ঈশ্বরদীতে বজ্রপাতে ১৪ গরুসহ এক যুবকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পাবনার ঈশ্বরদী উপজেলায় বজ্রপাতে ১৪টি গরুসহ সজিব হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুরের চরে এ ঘটনা ঘটে। নিহত সজিব লক্ষ্মীকুণ্ডার কামালপুর গ্রামের আলহাজ প্রামাণিকের ছেলে।

স্থানীয়রা জানান, সজিব প্রতিদিন বাবার খামারের গরু নিয়ে কামালপুরের প্রত্যন্ত চরে পতিত জমিতে ঘাস খাওয়াতে যান। বৃষ্টি শেষ হওয়ার পর স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সজিবের বাবা আলহাজ প্রামাণিক জানান, মঙ্গলবার বিকেলে যখন বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়, তখন আমি ফোনে ছেলেকে তাড়াতাড়ি বাড়িতে চলে আসতে বলি। বাড়ি ফেরার পথে আমার ছেলের জীবন চলে গেল। কোনোভাবেই বিষয়টি মেনে নিতে পারছি না। ছেলেই আমার সংসারের হাল ধরেছিল।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে ১৪টি গরুসহ এক কৃষক নিহত হয়েছেন। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।

তিনি আরও বলেন, বজ্রপাত থেকে বাঁচতে হলে সবাইকে প্রথমে সতর্ক হতে হবে। বিশেষ করে খোলা আকাশের নিচে থাকা যাবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com