1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সম্ভাবনা নেই: শিক্ষামন্ত্রী ইরান–যুক্তরাষ্ট্র সমঝোতা অনিশ্চিত, যুদ্ধবিরতি শেষের আগে উত্তেজনা চরমে 📚 এসএসসি ও সমমান পরীক্ষা শুরু: ১৮.৫৭ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণ, নকলমুক্তে ‘জিরো টলারেন্স’ বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়- স্বরাষ্ট্রমন্ত্রী মনোনয়ন চাননি আফরোজা আব্বাস, স্বামীর অসুস্থতায় এখন একমাত্র অগ্রাধিকার চিকিৎসা ইরানের সঙ্গে দ্রুত চুক্তির আশা ট্রাম্পের, পাকিস্তানে যাচ্ছে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দাগনভূঞা থানার ওসি নোমানকে ঘিরে অপপ্রচার, বাস্তবে আইন-শৃঙ্খলায় ইতিবাচক পরিবর্তন গৌরীপুরে বাখরাবাদ গ্যাসের অংশীজন সভা: গ্রাহকসেবা উন্নয়ন ও নিরবচ্ছিন্ন সরবরাহে জোর চাটখিলে অকটেন মজুদের অপরাধে জামায়াতের ২ নেতা আটক অতীত ও বর্তমান: পূর্ব পাকিস্তান, বাংলাদেশ ও উন্নয়নের বাস্তবতা

ঈদ জামাত শেষে চলছে পশু কুরবানি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ১৬২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে পশু কুরবানি দেওয়া শুরু করেছেন সামর্থবান মুসল্লিরা। ত্যাগের মহিমা এবং আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশে প্রতিবছরই পবিত্র ঈদুল আজহায় আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিয়ে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

ঈদের দিন সোমবার (১৭ জুন) ঈদের নামাজ শেষে রাজধানীসহ সারা দেশে পশু কোরবানি দিতে দেখা যায় ধর্মপ্রাণ মুসলমানদের। কুরবানি করা যাবে ঈদের তৃতীয় দিন পর্যন্ত।

সরেজমিন দেখা যায়, প্রতিটি পাড়া-মহল্লায় সামর্থ্য ও পছন্দ অনুযায়ী গরু, মহিষ, খাসি, ভেড়া, দুম্বা কুরবানি চলছে। বাবা-ছেলে, পরিবারের সদস্য ও প্রতিবেশীরা সবাই মিলে কোরবানিতে অংশ নিয়েছেন। কসাইরাও ব্যস্ত সময় পার করছেন। পশুর চামড়া ছাড়িয়ে মাংস প্রস্তুত করে দিচ্ছেন তারা।

এদিকে, রাজধানী ঢাকার পরিচ্ছন্নতায় এবার বিশেষ গুরুত্ব দিয়েছে দুই সিটি করপোরেশন। কুরবানির পরপরই রক্ত, মলমূত্র ও বর্জ্য দ্রুত সরিয়ে ফেলতে বলা হয়েছে। দুর্গন্ধ আর জীবাণু যাতে ছড়িয়ে না পড়ে, সে জন্য পশু জবাইয়ের স্থানে ব্লিচিং পাউডার ছড়িয়ে দিতে হবে। ব্যবহারের পর মাংস কাটার সরঞ্জাম এবং পাত্রগুলোর পরিচ্ছন্নতার দিকেও দিতে হবে নজর। ঘর থেকে মাংসের দুর্গন্ধ দূর করতে লেবুর রস-বেকিং সোডা ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com