1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ জাতীয় সংসদে গতি আনতে আজ দুই গুরুত্বপূর্ণ বৈঠক চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা

ঈদ ও পূজার ছুটি নিয়ে আজ আসতে পারে নতুন সিদ্ধান্ত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১২৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : আগামী বছর থেকে দুই ঈদ এবং দুর্গাপূজার ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। দুই ঈদে পাঁচ দিন করে এবং সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার ছুটি দুই দিন করার প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠেয় উপদেষ্টা পরিষদের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই প্রস্তাব বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় উপস্থাপন হতে পারে। যেখানে ঈদুল ফিতর ও ঈদুল আজহায় পাঁচ দিন (ঈদের দিন ছাড়াও আগে-পরে দু’দিন করে) এবং পূজার ছুটি দুইদিন করা হতে পারে।

বর্তমানে দুই ঈদে তিন দিন করে এবং পূজায় ছুটি একদিন রয়েছে। এর আগেও বিভিন্ন সময়ে ঈদের ছুটি বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল। এ ছাড়াও কোনো কোনো বছর নির্বাহী আদেশে তা বাড়ানো হয়েছিল।

এদিকে ১৫ আগস্টের ছুটি বাতিল, ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা এবং চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা বাড়ানোর বিষয়েও সিদ্ধান্ত হতে পারে আজ। এ ছাড়াও উপদেষ্টা পরিষদের সভায় চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা বাড়ানোর বিষয়েও সিদ্ধান্ত হতে পারে বলে সরকারি সূত্রগুলো জানিয়েছে।

উল্লেখ্য, ঈদে মানুষের বাড়ি ফেরার সুবিধার্থে কয়েক বছর ধরে নির্বাহী আদেশে ঈদের ছুটি এক দিন করে বাড়িয়ে আসছে সরকার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com