নিজস্ব প্রতিবেদক : ঈদুল ফিতর উপলক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আগামী ২৯ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) অধিবেশনের দ্বিতীয় দিন শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ ঘোষণা দেন।
তিনি বলেন, সংসদের বৈঠক আগামী ২৯ মার্চ (রোববার) বিকেল ৩টা পর্যন্ত মুলতবি করা হলো। একই সঙ্গে সংসদ সদস্যদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান তিনি।
এর আগে সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে বৈঠকের সূচনা করা হয় এবং অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।