1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও দেশের উন্নয়নে কাজ করতে চান এ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু ‎ ইরান যুদ্ধ থামাতে ‘জরুরি বৈঠকে’ বসছে প্রভাবশালী ৪ মুসলিম দেশ ডিজল এর অবৈধ মজুত, ফিলিং স্টেশনকে জরিমানা। ডিপো থেকে জ্বালানি তেল দেয়ার নতুন সময় নির্ধারণ। নিখোঁজের একদিন পর লাশ মিলল বাঁশখালীতে। শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার দুবাইয়ে ‘লুকিয়ে থাকা’ মার্কিন সেনাদের ওপর ইরানের হামলার দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, “দেশ হারালো এক সজ্জন শিক্ষাবিদ” 🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ

ঈদুল ফিতর উপলক্ষে মেট্রোরেল ২ দিন বন্ধ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ১৫৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেট্রোরেল ঈদের দিন এবং এর পরেরদিন বন্ধ থাকবে।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের উপপ্রকল্প পরিচালক তরফদার মাহমুদুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকবে। এর পরের দিন শুক্রবারও বন্ধ থাকবে। কারণ, সপ্তাহের মধ্যে শুক্রবার মেট্রোরেল বন্ধ থাকে।’

মেট্রোরেল সংশ্লিষ্টরা বলেছেন, মেট্রোরেল পরিচালনার ক্ষেত্রে কর্মীর অভাব রয়েছে। আর ঈদের দিন যাত্রীও তেমন হবে না। তাই ঈদের দিন মেট্রোরেল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার (১১ এপ্রিল) বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় চাঁদ দেখা সংক্রান্ত জাতীয় কমিটির সভা থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com