1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ জাতীয় সংসদে গতি আনতে আজ দুই গুরুত্বপূর্ণ বৈঠক চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা খুলনার ফুলতলায় ৩ টি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলিসহ গ্রেফতার – ২

ইসলামী ব্যাংকের মালিকানা ছাড়লো ৩ প্রতিষ্ঠান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ২২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মালিকানা থেকে সরে গেল তিনটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো- আরমাডা স্পিনিং মিলস লিমিটেড, কিংসওয়ে এন্ডেভরস লিমিটেড এবং ইউনিগ্লোব বিজনেস রিসোর্সেস লিমিটেড।

গত জুন মাসে প্রতিষ্ঠানগুলো তাদের সব শেয়ার বিক্রি করে দিয়েছে। একই সঙ্গে তাদের মনোনিত পরিচালকদের প্রত্যাহার করে নিয়েছে।

সোমবার (১০ জুলাই) দেশের শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে রাষ্ট্রায়ত্ত ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) তার কাছে থাকা ব্যাংকটির পুরো ৩ কোটি ৩৪ লাখ ৬৮ হাজার ৯৫৬টি শেয়ার বিক্রি করে দেয়। পরে গত ৩১ মে ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় আইসিবি পরিচালক প্রত্যাহারের বিষয়টি অনুমোদন পায়।

ব্যাংকটির জুন মাসের শেয়ার ধারণ প্রতিবেদন বলছে, ইসলামি ব্যাংকের পর্ষদের সম্মিলিত শেয়ার ধারণ ৫৫.০৬ শতাংশ থেকে কমে ৪১.৯০ শতাংশে নেমে এসেছে।

গত জুনে ইসলামী ব্যাংকের ২.০১ শতাংশ শেয়ার কিনে নেয় জেএমসি বিল্ডার্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির মনোনিত হয়ে ব্যাংকটির পর্ষদে পরিচালক হিসেবে নিয়োগ পান এস আলম গ্রুপের চেয়ারম্যান সায়ফুল আলম মাসুদের ছেলে আহসানুল আলম। বর্তমানে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com