1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

ইসরায়েল সমর্থনকারী দেশের কূটনীতিকদের লিবিয়া ছাড়ার নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১৮১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইসরায়েলকে সমর্থনকারী দেশগুলোর রাষ্ট্রদূতদের লিবিয়া ছেড়ে নিজ নিজ দেশে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে লিবিয়ার পূর্বাঞ্চল-ভিত্তিক সংসদ। অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ১৯ দিন ধরে দখলদার ইসরায়েলি সেনাদের বর্বর আগ্রাসনে সাড়ে ছয় হাজারের বেশি অসহায় নারী ও শিশু শহীদ হওয়ার প্রেক্ষাপটে এই ব্যবস্থা নিলো লিবিয়ার পূর্বঞ্চল-ভিত্তিক সংসদ।

বুধবার লিবিয় পার্লামেন্ট এক বিবৃতিতে বলেছে, “আমরা দাবি করছি- যেসব রাষ্ট্র ইসরায়েলকে তার অপরাধযজ্ঞে সমর্থন যোগায় তাদের রাষ্ট্রদূতদের অবিলম্বে লিবিয়া ত্যাগ করতে হবে।” এ সময় লিবিয়ার সংসদ প্রশ্নবিদ্ধ দেশগুলোতে জ্বালানি সরবরাহ বন্ধেরও হুমকি দিয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, “যদি গাজায় ইহুদিবাদী শত্রুদের গণহত্যা বন্ধ না হয় তাহলে ইসরায়েলি হত্যাযজ্ঞ সমর্থনকারী রাষ্ট্রগুলোতে তেল ও গ্যাস রফতানি স্থগিত করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাই।” এছাড়াও লিবিয়ার সংসদ গাজা আগ্রাসনে ইসরায়েলের প্রতি সমর্থন দেওয়ার জন্য আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং ইতালিকে সতর্ক করেছে।

লিবিয় সংসদ বলেছে, এই দেশগুলো গাজা উপত্যকায় অপরাধযজ্ঞ চালানোর জন্য ইসরায়েলকে সমর্থন করে অথচ তারা মানবাধিকার এবং জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকারের বুলি আওড়ায়।সূত্র: আনাদোলু, ভয়েস অব আমেরিকা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com