1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

ইসরায়েলের নতুন সরকারকে স্বাগত জানালেন বাইডেন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ২৯৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার অব্যাহত থাকবে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের নতুন সরকারের সঙ্গে একযোগে কাজ করবে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

রয়টার্স এর প্রতিবেদনে জানা যায়, এক বিবৃতিতে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নাম উল্লেখ না করে দেশটির নতুন সরকারকে স্বাগত জানান বাইডেন।

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ১২ বছরের শাসনের পর রোববার নতুন সরকার গঠিত হয়েছে। সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন নাফতালি বেনেট।

বেনেটের উদ্দেশ্যে বাইডেন বলেন, আমি আমাদের দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ ও স্থায়ী সম্পর্কের সমস্ত দিককে শক্তিশালী করতে প্রধানমন্ত্রী বেনেটের সাথে কাজ করার প্রত্যাশায় রয়েছি।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো বন্ধু ইসরায়েলের নেই। ইসরায়েলের সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা অটল রয়েছে।

নতুন সরকারের উদ্দেশ্যে বাইডেন বলেন, উন্নত নিরাপত্তা, স্থিতিশীলতা এবং ইসরায়েলি, ফিলিস্তিনি ও এই অঞ্চলের সীমান্ত জুড়ে জনগণের শান্তি নিশ্চিতে ইসরায়েলের নতুন সরকারের প্রতি আমার প্রশাসন পুরোপুরি অঙ্গীকারাবদ্ধ।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন যথাক্রমে ইসরায়েলের নতুন সরকারের প্রতিরক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছেন।

মিলিয়নিয়ার ও ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনেট ৬০-৫৯ এর সুক্ষ ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়লাভ করেছেন। বামপন্থী, মধ্যপন্থী, ডানপন্থী ও আরব দলগুলো ভঙ্গুর অবস্থায় রয়েছে বলেই মনে হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com