1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান হামলা বন্ধে বাইডেনের আহ্বান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১৫১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পশ্চিম তীরে বসবাসকারী ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলা ও অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের ক্রমাগত বোমাবর্ষণের পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়ে গেছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতে, বসতি স্থাপনকারীদের হাতে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছে। মানবিক সংস্থাগুলো জানিয়েছে, বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের গাড়িতে অগ্নিসংযোগ করেছে এবং বেশ কয়েকটি ছোট বেদুইন সম্প্রদায়ের ওপর হামলা করেছে, তাদের অন্য এলাকায় সরে যেতে বাধ্য করেছে।

বুধবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে বাইডেন ইসরায়েলের প্রতিরক্ষার জন্য মার্কিন সমর্থন লোহার মতো দৃঢ় বলে উল্লেখ করেন। তবে একই সঙ্গে তিনি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সঙ্গে কিছু ইসরায়েলির আচরণের কঠোর নিন্দা জানান। বাইডেন বলেন, “পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ‘চরমপন্থী বসতি স্থাপনকারীদের’ হামলা অবশ্যই বন্ধ করতে হবে।”

মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, “এটা থামাতে হবে। তাদের জবাবদিহি করতে হবে। এটা অবিলম্বে বন্ধ করতে হবে।” এ সময় পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলাকে ‘আগুনে পেট্রোল ঢেলে দেওয়া’ বলে অভিহিত করেন। তিনি বলেন, “তারা এমন জায়গায় ফিলিস্তিনিদের আক্রমণ করছে যেখানে তাদের (ফিলিস্তিনিদের) অধিকার রয়েছে এবং… এটি এখনই বন্ধ করতে হবে।”

তবে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা থামানোর জন্য যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেবে, সে সম্পর্কে সংবাদ সম্মেলনে কিছুই বলেননি বাইডেন। সূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com