1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

ইসরাইল ও হামাস যুদ্ধে ২২ সাংবাদিক নিহত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইসরাইল ও হামাসের মধ্যে দুই সপ্তাহ ধরে চলা যুদ্ধে ২২ সাংবাদিক নিহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে ফিলিস্তিনের ১৮, ইসরাইলের তিন এবং লেবাননের একজন সাংবাদিক রয়েছেন।

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টের (সিপিজে) বরাতে বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ১৫ জনের মৃত্যুর ঘটনায় ইসরাইলের বিমান হামলাকে দায়ী করেছে সিপিজে। এ ছাড়া সংঘাতে পড়ে আট সাংবাদিক আহত হয়েছেন। তিনজন নিখোঁজ কিংবা আটক রয়েছেন।

সিপিজের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার সমন্বয়ক শেরিফ মানসুর বলেন, সংকটের মুহূর্তে গুরুত্বপূর্ণ কাজ করছেন সাংবাদিকরা। তাদের লক্ষ্যবস্তু করা উচিত নয় সংঘাতে জড়িত পক্ষগুলোর।

ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফার খবরে বলা হয়েছে, শনিবার ভোরে গাজার দক্ষিণ রাফাহ শহরের বেশ কয়েকটি আবাসিক ভবনে ইসরাইলের বোমাবর্ষণে হতাহতের ঘটনা ঘটেছে।

রাফাহ শহরের বেশ কয়েকটি আবাসিক ভবনে ইসরাইল বোমাবর্ষণ করেছে, এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন এবং ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ।

এদিকে গাজার উত্তরে জাবালিয়া শহরে ইসরাইলের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। তবে আহতের বিষয়ে কিছু জানা যায়নি।

এ ছাড়া গতরাতে ইসরাইল বাহিনী রামাল্লা, নাবলুস, জেরিকো এবং হেব্রনেও বোমাবর্ষণ করেছে। এতে ১৭ বছরের এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে। একটি বাড়ি ধ্বংস হয়েছে, যেটি ছিল জেরিকোতে।

বিবিসি ও রয়র্টাস জানিয়েছে, গত ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। দুই সপ্তাহ ধরে চলা গাজায় ইসরাইলের নির্বিচার হামলায় ৪ হাজার ১৩৭ জন নিহত হয়েছেন। ১৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু ১ হাজার ৫২৪, নারী ১ হাজারের বেশি। তাদের মধ্যে রয়েছেন ১১ সাংবাদিকও। এ ছাড়া পশ্চিমতীরে ইসরাইলের হামলায় শুক্রবার ৫ শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com