1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল

ইসরাইলের ছোড়া গোলায় লেবাননের মেয়র নিহত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সরাইলের ছোড়া গোলায় লেবাননের একটি গ্রামের মেয়র (গ্রামপ্রধান) নিহত হয়েছেন। গাজা যুদ্ধ নিয়ে ইসরাইল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে বৈরী সম্পর্কের মধ্যে সোমবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা।

নিহত ব্যক্তির নাম হোসেন মনসুর। নিহতের আত্মীয় মোহাম্মদ মনসুর সংবাদমাধ্যমকে জানান, সোমবার ইসরাইলের সীমান্ত থেকে কয়েক কিলোমিটার (মাইল) দূরে তাইবেহ গ্রামে হোসেন মনসুরের বাড়িতে গোলা ছোড়া হয়। এতে হোসেন নিহত হন।

তবে এ নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরাইলের সেনাবাহিনী।

গত রোববার ইসরাইলের সঙ্গে লেবাননের সীমান্তে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। ইরান-সমর্থিত হিজবুল্লাহ বিস্ফোরক ড্রোন ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র ইসরাইলের দিকে তাক করে রেখেছে। অন্যদিকে দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি শহর ও গ্রামে ইসরাইল বিমান হামলা চালাচ্ছে।

হিজবুল্লাহর একজন কর্মকর্তা জানান, লেবাননে হামলা বাড়িয়েছে ইসরাইল। অন্যদিকে ইসরাইলের সরকারের একজন মুখপাত্র হামলা বাড়ানোর জন্য হিজবুল্লাহকে দায়ী করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com