1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ

ইসকনের বাধায় চাতলাপুর শুল্ক স্টেশনে আমদানি-রপ্তানি বন্ধ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১১৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: তিন দিন ধরে মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। বাধা দিচ্ছেন সদস্যরা।

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে শেষ খবর পাওয়া পর্যন্ত চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে কোনো মালবাহী গাড়ি চলাচল করতে পারেনি।

এর আগে বুধবার বিকেলে ভারতের কৈলাশহরে ইসকন সদস্যরা চাতলাপুর শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে দেয়। এতে বন্ধ হয়ে যায় দুইদেশের বাণিজ্যিক কার্যক্রম।

চাতলাপুর এলসি স্টেশনের ব্যবসায়ী জারা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রুবেল আহমদ শুক্রবার দুপুরে বলেন, বুধবার থেকে আমদানি এবং রপ্তানি বন্ধ রয়েছে। আমার ছয় গাড়ি মাছ শুল্ক স্টেশনে রয়েছে ভারতে রপ্তানির অপেক্ষায়। ভারতের স্থলবন্দরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা কোনো সুরাহা করতে পারেনি। ইসকন সেখানে বাধা সৃষ্টি করেছে।

তিনি আরও বলেন, মাছ, পাথর ও প্লাস্টিক আইটেম ভারতে রপ্তানি করি। বর্তমানে মাছের গাড়ি নিয়ে চরম অনিশ্চয়তায় আছি। কর্মকর্তারা বলছেন, সীমান্তের ঝামেলা শেষ করে ওপারে মাল নিয়ে যাওয়ার পর ইসকন যদি সেগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেয় তাহলে এর ঝুঁকি কে নেবে। এজন্য কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

চাতলাপুর এলসি স্টেশনের ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সোহেল রানা চৌধুরী বলেন, বুধবার হঠাৎ করেই ভারতে ইসকন সদস্যরা চাতলাপুর শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে দেন। তারা বিক্ষোভ করে সেখানে তাদের পতাকা বেঁধে দেন। এতে করে বাংলাদেশ থেকে মালবাহী গাড়ি চলাচল বন্ধ রয়েছে। একইসঙ্গে ভারত থেকেও কোনো মালামাল আসছে না।

তিনি আরও বলেন, আমরা অপ্রস্তুত ছিলাম। প্রায় দেড় কোটি টাকার মালামাল আটকে যায়। ভারতে অনেক মাছসহ কাঁচা পণ্য পাঠানো হতো, কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় আমরা ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছি। তবে আমরা চাতলাপুর শুল্ক স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তারা দুই দেশের মধ্যে আলোচনা করছেন।

চাতলাপুর শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান শুক্রবার দুপুরে এই প্রতিবেদককে বলেন, ইসকনের বাধায় এখনও আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আমরা যোগাযোগ করেছি, কিন্তু এখনও তারা কিছু জানায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com