1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ

মিছিলে স্লোগান দিতে গিয়ে যুবদল নেতার মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৪৭ বার দেখা হয়েছে
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দিতে ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে শহীদ নুর হোসেন দিবস উপলক্ষ্যে ও বিক্ষোভ মিছিলে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মফিজ উদ্দিন (৫৬) হার্ট অ্যাটাক করে মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (১০ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ বাজার সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটেছে।
নিহত যুবদল নেতা মফিজ উদ্দিন উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মালিখিল গ্রামের মৃত সাজেদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ নুর হোসেন দিবস পালন উপলক্ষ্যে ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে ইলিয়টগঞ্জ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ বাজারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে যুবদল নেতা মফিজ উদ্দিন স্লোগান দেওয়ার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরে নেতাকর্মীরা তাকে স্থানীয় ইলিয়টগঞ্জ অ্যাপোলো হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপির নেতা মো. আনোয়ার হোসেন চেয়ারম্যান বলেন, বিএনপি ও যুবদল কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিলে যুবদল নেতা মফিজ উদ্দিন স্লোগান দেওয়ার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে। তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, যুবদল নেতা মফিজ উদ্দিন হার্ট অ্যাটাক জনিত কারণে মারা গেছে।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, আমিও শুনেছি ইলিয়টগঞ্জে বিএনপির মিছিলে হার্ট অ্যাটাক করে মফিজ উদ্দিন নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।
এদিকে, যুবদল নেতা মফিজ উদ্দিনের মৃত্যুতে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন গভীর শোক প্রকাশ করছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com