1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার

ইরানে হিজাববিরোধী বিক্ষোভে নিহত ৩ শতাধিক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ১৯৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ইরানের নৈতিকতা পুলিশের হেফাজতে মাহসা আমিনি নামের এক তরুণীর মৃত্যুর প্রতিবাদে গত সেপ্টেম্বরের মাঝের দিকে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে দেশটিতে এখন পর্যন্ত ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। মঙ্গলবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একজন জেনারেল এই তথ্য জানিয়েছেন।

বিপ্লবী গার্ডের মহাকাশ বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমিরালি হাজিজাদেহ দেশটির বার্তা সংস্থা মেহেরকে বলেছেন, এই তরুণীর মৃত্যুতে দেশের প্রত্যেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার কাছে সর্বশেষ পরিসংখ্যান নেই, তবে আমি মনে করি এই ঘটনার পর থেকে সম্ভবত শিশুসহ ৩০০ জনেরও বেশি মানুষ মারা গেছেন।

বিক্ষোভ-সহিংসতায় নিহতদের মধ্যে ইরানের কয়েক ডজন পুলিশ, সেনা এবং মিলিশিয়া গোষ্ঠীর সদস্যও রয়েছেন।

অসলো-ভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটসের (আইএইচআর) প্রকাশিত ইরানে বিক্ষোভে আইনশৃঙ্খলাবাহিনীর সাথে সংঘর্ষে নিহতদের পরিসংখ্যানের সাথে দেশটির সরকারের এই পরিসংখ্যান প্রায় কাছাকাছি।

বিক্ষোভে সহিংসতা চালানোর দায়ে অর্ধ ডজন বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে ইরানের আদালত। এছাড়া বিক্ষোভে অংশ নেওয়ায় হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

হিজাব পরার বিধান লঙ্ঘনের দায়ে গত ১৬ সেপ্টেম্বর ইরানের নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তার এবং পুলিশি জিম্মায় মারা যান মাহসা আমিনি। তার মৃত্যুর পর থেকে দেশটিতে বিক্ষোভ চলছে। ওই তরুণীর মৃত্যু ঘিরে শুরু হওয়া বিক্ষোভ ইতোমধ্যে সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে।

এর ফলে ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর এবারই প্রথম সবচেয়ে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নেতৃত্বাধীন দেশটির ক্ষমতাসীন শাসকগোষ্ঠী। ব্যাপক দমনপীড়নের মাধ্যমে ইরানি কর্তৃপক্ষ সরকারবিরোধী এই বিক্ষোভ মোকাবিলার চেষ্টা করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com