1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

ইরানের দৃষ্টিতে যে কারণে যুদ্ধবিরতিতে ইসরায়েল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১৭৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গাজায় হঠাৎ করে ইসরায়েল কেন যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, তার কারণ জানিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি। তিনি জানিয়েছেন, হেরে যাওয়ার ভয়ে ইসরাইল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এ যুদ্ধে বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে- এমনটি অনুভব করলে তেলআবিব কখনও যুদ্ধ থামাতো না।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজ-এর এক সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। সালামি বলেন, ইসরাইলের অক্ষমতা ও ব্যর্থতা আজ স্পষ্ট, তাই দেশটি যদি তার ভুলগুলো থেকে শিক্ষা না নেয় এবং আবারও ভুল করে, তাহলে তারা আরও বড় ধ্বংসযজ্ঞের শিকার হবে।

তিনি বলেন, ইসরাইল তার দুর্গ থেকে গাজায় স্থল অভিযান চালানোর ফলে তাকে এর মূল্য দিতে হয়েছে। ৩০০ এর বেশি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস করেছে হামাস। শত্রুরা ভেবেছিল শিশু, নারী ও নবজাতক শিশুদের হত্যা করে তারা বিজয়ের পতাকা উড়াবে এবং তাদের কাছে বিজয়ের সংজ্ঞা কেবল এটাই যে, প্রতিরক্ষাহীন অসহায় বেসামরিক লোকদের ধ্বংসস্তূপের নিচে সমাধিস্থ করা!

জেনারেল সালামি আরও বলেন, উত্তরাঞ্চলে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরাইলকে ব্যস্ত রেখেছে এবং ইসরাইল পশ্চিম তীরেও সংকটের শিকার হয়েছে। ফলে ইসরাইলিরা দিনরাত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

গাজার যুদ্ধকে সবচেয়ে কঠিন যুদ্ধ হিসেবে উল্লেখ করে জেনারেল সালামি বলেছেন, এ যুদ্ধে ইসরাইলের সহযোগী হয়েছে মার্কিন, ফরাসি, ব্রিটিশ ও জার্মান সরকারসহ একদল মুনাফিক শক্তি। কিন্তু তারা সবাই পরাজিত ও হতাশ হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com