1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ

ইতালিতে তাপমাত্রায় ৭০ বছরের রেকর্ড, জরুরি অবস্থা জারি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ২৬৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ভয়াবহ তাপমাত্রায় দেখা দেওয়ায় উত্তর ইতালির ৫ অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। দেশটির আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে, গ্রীষ্মের মাঝামাঝি এই সময়ে উত্তরাঞ্চলে তাপমাত্রা/খরার যে তেজ দেখা যাচ্ছে, তা গত ৭০ বছরের মধ্যে সর্বোচ্চ ।

ভূমধ্যসাগরীয় জলবায়ুর দেশ ইতালিতে শীত ও বসন্তকালে বৃষ্টিপাত হয়, গ্রীষ্মকাল থাকে শুষ্ক। কিন্তু গত শীত ও বসন্তে দেশটির উত্তরাঞ্চলে উষ্ণ আবহাওয়া ও রেকর্ড পরিমাণ কম বৃষ্টিপাত হওয়ায় চলতি গ্রীষ্মের শুরু থেকেই শুরু হয়েছে খরা।

বিপর্যয় এড়াতে মঙ্গলবার এক বিজ্ঞপ্তি জারির মাধ্যমে জরুরি অবস্থা জারি করেছে সরকার।

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খরায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে এমিলিয়া-রোমাগনা, ফ্রিউলি ভেনেজিয়া গিউলিয়া, লম্বার্দি, পিয়েদমন্ড এবং ভেনেটো— এই পাঁচ এলাকা। তীব্র পানিসংকট চলতে থাকায় এই ৫ এলাকার বাসিন্দাদের পানি সরবরাহের জন্য ৩ কোটি ৬৫ লাখ ইউরো সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া হয়েছে।

ইতোমধ্যে এই পাঁচ অঞ্চলের পৌরসভাসমূহের বাসিন্দাদের রেশনিং ভিত্তিতে পানি সরবরাহের ঘোষণা দিয়েছে আঞ্চলিক কর্তৃপক্ষ।
তালির কৃষক ও কৃষিশ্রমিকদের সংগঠন কলডিরেট্টির নেতারা বিবিসিকে জানিয়েছেন, খরার কারণে চলতি বছর ইতালির মোট কৃষি উৎপাদন ৩০ শতাংশেরও বেশি ব্যাহত হবে।

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘খরাজনিত অত্যধিক বিপর্যয় এড়াতে জরুরি অবস্থা জারি করা হলো। উপস্থিত এই দুর্যোগ মোকাবিলায় সরকার সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

শিগগির যদি পরিস্থিতির উন্নতি না হয়, সেক্ষেত্রে দুর্যোগ মোকাবিলায় সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জনানো হয়।

ইতালির দীর্ঘতম নদীর নাম পো। উত্তরাঞ্চল থেকে পূর্বাঞ্চলে প্রবাহিত হওয়া এই নদী সাড়ে ছয়শ’ কিলোমিটারেরও বেশি দীর্ঘ। দেশের যেসব অঞ্চলের ওপর দিয়ে পো নদী বয়ে গেছে, সেসব অঞ্চলের কৃষি ও সেচ ব্যবস্থা গড়ে উঠেছে এই নদীকে ভিত্তি করেই।

ইতালির কৃষকরা জানিয়েছেন, নিম্নবৃষ্টিপাত ও খরার প্রভাবে পো নদীর পানির স্তর নিচে নেমে গেছে; নদীতে ঢুকে পড়েছে সমুদ্রের লবণাক্ত পানি। ফলে, ইতালির বিশাল অংশের কৃষিজাত ফসল গ্রীষ্মের শুরুতেই ধ্বংস হয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com