1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে দোকানের মালিকানা নিয়ে বিরোধ, পুলিশের উপস্থিতিতে উদ্ধার। ২০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ: মার্কিন ঘাঁটি বন্ধের দাবি, ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির ভাষণ বর্জন: ‘তিন অপরাধের’ অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট জামায়াতের রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর দলিল ও আদালতের রায়ে সত্য প্রতিষ্ঠিত, অপপ্রচারের শিকার রফিকুল ইসলাম মনোহর বিমান চলাচল নিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিস–বেবিচকের সমঝোতা স্মারক স্বাক্ষর *বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু* ত্রয়োদশ সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, সভাপতি স্পিকার মেজর হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি: আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল রাষ্ট্রপতির ভাষণের সময় স্লোগান দিয়ে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউপি সদস্যের নেতৃত্বে প্রতিবন্ধী যুবককে কুপিয়ে হত্যা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ২৬৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : যশোরের ঝিকরগাছায় ইউপি সদস্যের নেতৃত্বে নয়ন হোসেন (২৪) নামে এক বাকপ্রতিবন্ধী যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এতে আহত হয়েছেন আরও দুই যুবক।

ফুটবল খেলার সময় মারামারির জের ধরে শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত নয়ন হোসেন ঝিকরগাছার পানিসারা ইউনিয়নের টাওরা উত্তরপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

আহতরা হলেন- একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে জহুরুল ইসলাম (২৭) ও মৃত হানিফের ছেলে আশা (২০)। জহুরুলকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ও আশাকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত নয়নের ভাই সুজন অভিযোগ করেন, শুক্রবার বিকেলে স্থানীয় খেলার মাঠে যুবকরা ফুটবল খেলছিলেন। খেলার মধ্যে ল্যাং মারাকে কেন্দ্র করে পানিসারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম সরোয়ারের ছেলে বকুল বিপক্ষ দলের মেহেদীকে মারধর করেন। এ ঘটনার জের ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারি হয়।

পরে শনিবার রাতে বিষয়টি মীমাংসার জন্য সালিস হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সন্ধ্যার দিকে ইউপি সদস্য সরোয়ার ও তার দুই ছেলে বকুল ও জাহিদ ধারালো দা দিয়ে নয়নকে কুপিয়ে জখম করেন। এ সময় জহুরুল ও আশা ঠেকাতে গেলে ইউপি সদস্য তাদেরকেও কুপিয়ে জখম করেন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে নয়ন ও জহুরুলের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। স্বজনরা রাত ৮টার দিকে নয়ন ও জহুরুলকে জরুরি বিভাগে আনলে চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের ডা. অমিয় দাস জানান, হাসপাতালে আনার পথে অতিরিক্ত রক্তক্ষরণে নয়নের মৃত্যু হয়েছে। তার গলায় ও বুকে কোপানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, নয়নকে কুপিয়ে হত্যার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com