1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ দাউদকান্দিতে ভাইস চেয়ারম্যান পদে আগাম উত্তাপ: তৃণমূলের পাল্লায় ত্যাগী নেতৃত্ব, বিএনপিতে চূড়ান্ত সিদ্ধান্তে নজর জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ জাতীয় সংসদে গতি আনতে আজ দুই গুরুত্বপূর্ণ বৈঠক চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে জিএম কাদেরের বৈঠক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ২৭৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ইইউ রাষ্ট্রদূতের গুলশানের বাসভবনে এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষ হয় দুপুর ১২টার পর।

বৈঠকে ইইউ ডেপুটি রাষ্ট্রদূত বার্নড স্পেনিয়ারও ছিলেন। জাতীয় পার্টির চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে অংশ নেন তার বিশেষ দূত মাশরুর মওলা।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করে মাশরুর মওলা বলেন, মূলত নির্বাচন সামনে রেখে দুই পক্ষের আলোচনা হয়েছে। ইইউ রাষ্ট্রদূত নির্বাচনে জাতীয় পার্টির অবস্থান কী হবে জানতে চান। এর জবাবে রাষ্ট্রদূতকে বলা হয়, জাপা এখন পর্যন্ত এককভাবে নির্বাচন করার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে রেখেছে।

জাতীয় পার্টির পাশাপাশি নির্বাচন বিষয়ে বিএনপিসহ অন্য দলগুলোর মনোভাবের বিষয়েও ইইউ রাষ্ট্রদূত জানতে চেয়েছেন বলে জানান মাশরুর। রাষ্ট্রদূতের প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান এ বিষয়ে তার মতামত ব্যক্ত করেছেন বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com