1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

‘আ.লীগ-জাপাকে পুনর্বাসনের চেষ্টা করলে সরকারের বিরুদ্ধেও আন্দোলন’

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৪০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে (জাপা) পুনর্বাসনের চেষ্টা চললে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

শুক্রবার (১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-শ্রমিক-জনতার ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

ইয়ামিন মোল্লা বলেন, আগামীকাল (শনিবার) জাপার ডাকা সমাবেশ আওয়ামী লীগের রাজনীতি পুনরুত্থানের পরিকল্পনার অংশ, এই অপতৎপরতা বন্ধের জন্যই ছাত্র-জনতা জেগে উঠেছে।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এসব অপতৎপরতার বিরুদ্ধে কিছুই করতে পারছে না। সরকারকে আওয়ামী লীগ, জাপাসহ তাদের দোসরদের বিরুদ্ধে অবস্থান পরিষ্কার করতে হবে। অবিলম্বে এই রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করতে হবে, যাতে তারা নির্বাচনে অংশ নিতে না পারে৷

আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে কোনোভাবে পুনর্বাসনের চেষ্টা চললে সরকারের বিরুদ্ধেও আন্দোলন করা হবে বলে এ সময় হুঁশিয়ার করেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি।

ইয়ামিন মোল্লা বলেন, ডিএমপি কমিশনারসহ সবার প্রতি আহ্বান আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ তাদের দোসরদের যেন রাজনৈতিক সমাবেশের অনুমতি না দেওয়া হয়। আওয়ামী লীগের নেতারা যদি জেলে থাকে, তাদের দোসর জাপার নেতাদেরও জেলে থাকতে হবে।

সংবাদ সম্মেলনে আগামীকাল শনিবার বেলা ১১টায় জাতীয় পার্টির সব কার্যালয়ের সামনে গণপ্রতিরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com