1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: সেনা ক্যাম্পে আঘাত, আহত অন্তত ১০ গণভোট অধ্যাদেশের কার্যকারিতা শেষ, বিল আকারে পাসের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ ঢাকায়, আজ জাতীয় সংসদ প্রাঙ্গণে জানাজা এনসিপির ৫ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা, ঢাকার দুই সিটিতে নতুন মুখ ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খুলনা আফিল গেট রেলক্রসিংয়ে সুন্দরবন এক্সপ্রেসের সাথে প্রাইভেট কারের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি বিদ্যুৎ মিটারে মাসিক চার্জ থাকছে না।

আ.লীগ জনগণকে ত্যাজ্য করে প্রকৃত ভোটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে: রিজভী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনের নামে আওয়ামী লীগ জনগণের সঙ্গে ভেলকিভাজি করছে। এরা জনগণকে ত্যাজ্য করে প্রকৃত ভোটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধানমন্ডি পুরাতন ১৫ নম্বর এলাকায় আনাম র‌্যাংগস প্লাজা শপিংমলের বিপরীতে কাঁচাবাজার ও আশপাশে লিফলেট বিতরণ এবং গণসংযোগ শেষে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, আগামী ৭ জানুয়ারি দেশে কোনো নির্বাচন হচ্ছে না, যা হচ্ছে তা অবৈধ নির্বাচন, তামাশার নির্বাচন এবং ইমিটেশন নির্বাচন। দেশের মানুষ এমন প্রতারণার নির্বাচন চায় না। নির্বাচনের নামে কোনো প্রহসন চায় না। তাই ভোটকেন্দ্রে না গিয়ে বর্জন করে শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানান রিজভী।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সহ-অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদল কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমা, নাদিয়া পাঠান পাপন, রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নীলু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি তারেক উজ-জামান তারেক, যুগ্ম সম্পাদক শওকত আরা উর্মি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com