1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার সফল, নিবিড় পর্যবেক্ষণে মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হলো Mirza Abbasকে অসুস্থ মির্জা আব্বাস, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে দোকানের মালিকানা নিয়ে বিরোধ, পুলিশের উপস্থিতিতে উদ্ধার। ২০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ: মার্কিন ঘাঁটি বন্ধের দাবি, ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির ভাষণ বর্জন: ‘তিন অপরাধের’ অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট জামায়াতের রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর দলিল ও আদালতের রায়ে সত্য প্রতিষ্ঠিত, অপপ্রচারের শিকার রফিকুল ইসলাম মনোহর বিমান চলাচল নিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিস–বেবিচকের সমঝোতা স্মারক স্বাক্ষর *বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু*

আ. লীগ কেন জিয়ার লাশ নিয়ে কথা বলছে, প্রশ্ন ফখরুলের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি জডেস্ক: ‘আওয়ামী লীগ আজ কেন জিয়ার লাশ নিয়ে কথা বলছে? কারণ তারা দেউলিয়া হয়ে গেছে। আজকে বিষয় হচ্ছে টিকা। স্বাস্থ্যমন্ত্রী আজকে বলছে, দশ লাখ টিকা আসবে। কালকে বলছে আজ আসবে না, কাল আসবে। টিকা নিয়ে চলছে ধোঁকাবাজি। আসল বিষয়টি হলো কমিশন। যেখানে বেশি কমিশন পাওয়া যায়, সেদিকেই ঝুঁকছেন।’

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সব কথা বলেন।

তিনি বলেন, ৪ ভাগ মানুষকেও এখনো টিকার আওতায় আনতে পারেনি। সরকার লকডাউন দিয়ে তা কার্যকর করতে পারে না। কারণ, মানুষের ঘরে খাবার নেই, দেয়নি প্রণোদনা। যেটা দিয়েছেন সেটা লুটের জন্য। হাজার কোটি টাকা বিলি করলেও তা পেয়েছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। এসব লুটপাটের ঘটনা থেকে অন্যদিকে দৃষ্টি ফেরাতেই বিভিন্ন অপ্রাসঙ্গিক বিষয়গুলো সামনে নিয়ে আসছে।

মির্জা ফখরুল বলেন, এখন ছদ্মবেশে বাকশাল চলছে। সাংবাদিকরাও আজ সেন্সর করে নিউজ করছে। অন্যায় অবিচার ও দুর্নীতির দৃষ্টি অন্যদিকে নিতে পরীমনির ইস্যু দিয়ে মিডিয়াকে ব্যস্ত রাখা হচ্ছে। পরীমনিকে কেন বারবার রিমান্ড নেয়া হয় তার বিরুদ্ধে নিম্ন আদালতের বিরুদ্ধে রুল জারি করে উচ্চ আদালত। যখন আমাদের রাজনৈতিক নেতাকর্মীদের বিনা দোষে বিনা ওয়ারেন্টে আটক করে লাগাতার রিমান্ডে নেয়া হয়, তখন তার বিরুদ্ধে রুল জারি হয় না। অর্থাৎ কেউ স্বাধীন নয়। কারো কোনো স্বাধীনতা নেই।

বিএনপি মহাসচিব বলেন, কৃষক নায্যমূল্য পাচ্ছে না। করোনার থাবায় চাকরি হারাচ্ছে লাখ লাখ মানুষ। সরকারের এদিকে কোনো দৃষ্টি নেই। দেশ আজ মহাসংকটে। এই সংকট কোনো ব্যক্তির নয়, গোটা জাতির। এ সরকার যতোদিন ক্ষমতায় থাকবে ততোদিন এ দেশ ক্ষয় হতে থাকবে।

প্রয়াত কাজী জাফরের স্মৃতিচারণ করে তিনি বলেন, কাজী জাফর একটি ইতিহাস। কলেজ জীবনে তার বক্তব্য শুনে আমরা ঘরে থাকতে পারিনি। অধিকার আাদায়ের আন্দোলনে কাজী জাফরের ভূমিকা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com