1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ, জানাজায় পাশাপাশি উপস্থিতি ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শিক্ষা অঙ্গনের নীরব দীপ নিভে গেল—দেলোয়ার স্যার আর নেই, শোকের ছায়া গৌরীপুরে ইরানের ‘তেলের প্রাণ’ খার্গ দ্বীপ দখলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র—বিতর্কিত মন্তব্য ট্রাম্পের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: সেনা ক্যাম্পে আঘাত, আহত অন্তত ১০ গণভোট অধ্যাদেশের কার্যকারিতা শেষ, বিল আকারে পাসের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ ঢাকায়, আজ জাতীয় সংসদ প্রাঙ্গণে জানাজা এনসিপির ৫ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা, ঢাকার দুই সিটিতে নতুন মুখ ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন

আ.লীগ এখন ‘লোক ভাগানো’র দল: রিজভী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আওয়ামী লীগ এখন ‘লোক ভাগানো’র দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপি সাচ্চা কাউকে হালুয়া রুটির লোভে রাজদলে ভাড়া করতে পারেনি। গুটি কয়েক উচ্ছিষ্ট পূর্ব থেকে দল বিতাড়িত, কিছু গণধিকৃতকে টাকার বিনিময়ে ভাগিয়ে নিয়ে আওয়ামী লীগ এখন লোক ভাগানোর দলে পরিণত হয়েছে। মানে এটা কী ধরনের ছোটলোকি! আমরা বিভিন্ন পাড়ায়-মহল্লায় শুনি কিছু মানুষজন থাকে নীতিহীন, নীতি-বিবর্জিত তারা পাশের বাড়ির কাজে লোককে ভাগিয়ে নিয়ে যায় বিভিন্ন ধরনের প্রলোভন দিয়ে

রিজভী বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে জানিয়েছে পুলিশের বিশেষ শাখা সোয়াতকে আর সহযোগিতা করবে না। যারা দেশের সম্মান নষ্ট করছেন, অতি উৎসাহী এসব কর্মকর্তাদের অচিরেই জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

তিনি বলেন, দেশের জনগণ, বিরোধী দলগুলোর বিরোধিতা এবং আন্তর্জাতিক মহলের অব্যাহত আহ্বান উপেক্ষা করে নির্বাচন করার মতো আত্মঘাতি খেলায় মেতে উঠেছে সরকার।

এ সময় নির্বাচনে অংশ নিতে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, যারা এই পাতানো নির্বাচনে অংশ নিচ্ছেন বা সহযোগিতা করছেন, তাদের যদি ন্যূনতম দেশপ্রেম, বিবেচনাবোধ থাকে তবে ফিরে আসুন। আপনারা মীর জাফরের উত্তরসূরি হবেন না।

রিজভী বলেন, প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা-কর্মচারী ভাগ-বাটোয়ারার পাতানো নির্বাচনে কোনো সহযোগিতা করবেন না। ভোটাররা ভোটদান থেকে বিরত থাকুন।

তিনি বলেন, গত তিনটি জাতীয় নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। ১২ কোটি ভোটারের কাছে আমাদের আহ্বান আপনারা কারও প্রহসনের নির্বাচন করার স্বার্থ সিদ্ধিতে অংশ নেবেন না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com