1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ, জানাজায় পাশাপাশি উপস্থিতি ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শিক্ষা অঙ্গনের নীরব দীপ নিভে গেল—দেলোয়ার স্যার আর নেই, শোকের ছায়া গৌরীপুরে ইরানের ‘তেলের প্রাণ’ খার্গ দ্বীপ দখলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র—বিতর্কিত মন্তব্য ট্রাম্পের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: সেনা ক্যাম্পে আঘাত, আহত অন্তত ১০ গণভোট অধ্যাদেশের কার্যকারিতা শেষ, বিল আকারে পাসের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ ঢাকায়, আজ জাতীয় সংসদ প্রাঙ্গণে জানাজা এনসিপির ৫ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা, ঢাকার দুই সিটিতে নতুন মুখ ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন

আ.লীগের রাজনৈতিকভাবে নৈতিক পরাজয় ঘটেছে : মঈন খান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আওয়ামী লীগ সরকারের রাজনৈতিকভাবে নৈতিক পরাজয় হয়েছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড মঈন খান বলেছেন, তারা তফসিল দিয়েছে নির্বাচনের। কোন নির্বাচন? যে নির্বাচনে তারা সিট ভাগাভাগি করছে প্রকাশ্যে, সে নির্বাচনের? এটা নির্বাচন হতে পারে না। এটা গণতন্ত্র হতে পারে না। ঢাকায় বসে এমপি নির্ধারিত হয়।

আজ শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মঈন খান বলেন, এ দেশে এমন একটি সরকার চলছে, যে সরকার ভোট দিতে দেয় না, কথা বলতে দেয় না, তারা মানুষের অর্থনৈতিক মুক্তি দিতে ব্যর্থ হয়েছে। ৫২ বছর আগে এ দেশের লাখ লাখ মানুষ জীবনের তাজা রক্ত ঢেলে দিয়েছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ হবে। কিন্তু এই কারণেই কি তারা জীবন দিয়েছিল-এমন প্রশ্ন রাখেন মঈন খান।

গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছিল স্বাধীনতার জন্য, ৫২ বছর পর এসে দেশের ১৮ কোটি মানুষকে প্রশ্ন করতে হবে।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছি, কোটি কোটি মানুষকে সম্পৃক্ত করেছি। আমরা লগি বৈঠার রাজনীতি করি না। বিএনপি লগি বৈঠার রাজনীতি করে না।

আগামীতে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে দিয়ে এদেশে গণতন্ত্র, মানবধিকার, শান্তি ফিরে আনব ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম ও বেগম সেলিমা রহমান, কেন্দ্রীয় সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com