1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

আলোচনার মাধ্যমে শিগগির ৭৮ নাবিককে ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্রসচিব

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে শিগগির ৭৮ নাবিককে ফিরিয়ে আনা হবে বলে জানিয়ে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বলেছেন, আমাদের যারা ভারতীয় কর্তৃপক্ষের হাতে আছেন, তাদের ফেরানোর বিষয়ে আলাপ-আলোচনা চলছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তার আসন্ন সফর নিয়ে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়। প্রায় এক দশক পর আগামী ১৫ ডিসেম্বর পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা ঢাকায় আসছেন। ভারতে আটক ৭৮ নাবিককে ফেরাতে সরকারের উদ্যোগ নিয়ে পররাষ্ট্রসচিব বলেন, আমাদের প্রত্যাশা, আলাপ-আলোচনার মাধ্যমে আমরা শিগগির তাদের দেশে ফিরিয়ে আনতে পারব। এরই মধ্যে এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে ভারতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

ভারতের সংসদে দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জসীম উদ্দিন বলেন, বাংলাদেশের প্রাক্তণ প্রধানমন্ত্রী প্রসঙ্গে ভারতের পররাষ্ট্রসচিবকে আমাদের পক্ষ থেকে বলেছি, তিনি ভারতে বসে যে বক্তব্য দিচ্ছেন সেটি আমাদের অন্তর্বর্তী সরকার পছন্দ করছে না। এটি যাতে তাকে অবহিত করা হয়। এর প্রত্যুত্তর তিনি ভারতে ফিরে গিয়েও দিয়েছেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে জসীম বলেন, এটি আন্তঃমন্ত্রণালয়ের বিষয় এবং রাজনৈতিক সিদ্ধান্তেরও বিষয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে যখন এই অনুরোধ আসবে, তখন আমরা পরবর্তী প্রক্রিয়া শুরু হবে।

মিয়ানমার প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, মিয়ানমারের বর্তমান পরিস্থিতির ওপর আমরা নজর রাখছি।

প্রসঙ্গত, খুলনার হিরণ পয়েন্ট এলাকায় ভারতের জলসীমার কাছ থেকে গত সোমবার দুপুরে এফভি মেঘনা-৫ ও এফভি লায়লা-২ নামের মাছ ধরার দুটি জাহাজ ৭৮ নাবিকসহ ধরে নিয়ে যায় ভারতের কোস্টগার্ড। ওই দুই নৌযানে জেলে ও নাবিক মিলিয়ে মেঘনায় ৩৭ জন এবং লায়লায় ৪১ জন ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com