1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভোটই একমাত্র বৈধ শক্তি: ড. খন্দকার মোশাররফ ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ? পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। আজ বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান, ডা. শফিকুর ও মামুনুল হক

আ’লীগ শান্তি মিছিলের নামে অশান্তি করছে : মির্জা আব্বাস

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আওয়ামী লীগ শান্তি মিছিলের নামে অশান্তি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র পুনরুদ্ধার ও বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে এক প্রতিবাদ আলোচনায় সভায় তিনি এই মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, সারা বাংলাদেশ আজকে কারাগারে পরিণত হয়ছে। এই সরকারের কাছে আমরা কিভাবে দাবি জানাব? এরা তো দস্যু, এরা আসছে লুট করতে। পাকিস্তান সরকার এই দেশে অনেক অপশাসন করেছে কিন্তু সম্পদ লুট করে নাই। কিন্তু সরকার দেশের সব সম্পদ লুট করে ডলার করে বিদেশে পাচার করেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, কাদের সাহেব আমাদের চেয়ারম্যান ও মহাসচিবকে নিয়ে কোনো কথা বলতে গেলে দাত ব্রাশ করে নিবেন ও চেহারা আয়নায় দেখে নিবেন।

তিনি আরো বলেন, কাদের সাহেব সবসময় বলেন নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার সুযোগ নাই। কিন্তু আমরা বলব, এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে।

প্রতিবাদ সমাবেশে ঢাকা মহানগর উওর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান বলেন, বিএনপি’র সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভীসহ অনেক কেন্দ্রীয় নেতাকে সরকারের নির্দেশে জামিন দেয়া হচ্ছে না। কারণ রিজভী ২৪ ঘণ্টা সারাদেশে নয়াপল্টন থেকে দলের কার্যক্রম পরিচালনা করছে। সরকারের একটা উদ্দেশ্য ছিল ১০ তারিখ যাতে ঢাকায় সমাবেশ করতে না পারি। কিন্তু কী লাভ হয়েছে?

দেশের আইন ব্যবস্থা নিয়ে তিনি বলেন, বাংলাদেশে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এক ব্যক্তির কথায় জেলে বন্দি করেছেন। সরকারের ইচ্ছার ওপরে বিরোধী দলগুলোর নেতাকর্মীদের জামিন নির্ভর করে। আমাদের সিনিয়র নেতাকর্মীদের সব মামলা সচল করে দিয়েছে। যাতে আমরা রাজনৈতিক কর্মসূচি পালন না করতে পারি।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উওর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব রফিকুল ইসলাম মজনু। বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com