1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ

আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংকের ৩ শর্ত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৯ বার দেখা হয়েছে

ডেবঙ্গনিউজবিডি ডেস্ক : দেশের আর্থিক খাত সংস্কারে ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক। ব্যাংকগুলোর সুশাসন নিশ্চিত করতেই এই অর্থায়ন করবে উন্নয়ন সহোযাগী সংস্থাটি। সংস্কারে তিনটি শর্তের সংমিশ্রণে আর্থিকখাত সংস্কারে সহায়তা দেবে বিশ্বব্যাংক।

এজন্য অ্যাসেট কোয়ালিটি রিভিউ (একিউআর) করতে হবে। ইতোমধ্যে শুদ্ধাচার ফেরাতে শর্ত পরিপালনে বাংলাদেশ ব্যাংকও প্রস্তুতি গ্রহণ করেছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল সংস্থা (আইএমএফ) এখন পর্যন্ত কোনো শর্ত দেয়নি। প্রতিনিধিদল ফেরত যাওয়ার পরে অর্থায়নের বিষয়ে জানাবে সংস্থাটি।

বিশ্বব্যাংকের সংস্কারের শর্তের মধ্যে রয়েছে- ব্যাংকের ইউনিফাইড বেনিফিশিয়ারি ওনার্সশিপ (ইউবিও) কারা (শেয়ার মালিক) তা প্রকাশ করা, সব ধরনের ব্যাংকগুলোকে ইউবিও তালিকা প্রকাশ করা। আন্তর্জাতিক মান অনুযায়ী সংজ্ঞা নির্ধারণে (এনপিএল) তালিকায় থাকতে হবে এবং দেশের সব ব্যাংকগুলোকে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে জবাবদিহিতার আওতায় আনা।

রোববার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ব্যাংক খাত সংস্কারে ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছে। আপাতত তিনটি শর্তের বিকল্প দেখছে না বাংলাদেশ ব্যাংক। যা নির্দেশনার আলোকে বিশ্বব্যাংক প্রতিনিধিদল আজ রোববার বাংলাদেশ ব্যাংক পরিদর্শন করেছে।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখা বলেন, ব্যাংক খাত সংস্কারে ১ বিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক। কিছু কাজের পাশাপাশি অ্যাসেট কোয়ালিটি রিভিউ করতে হবে। আইএমএফ এখনো কিছু জানায়নি। তাদের প্রতিনিধি দলটি ফেরত গিয়ে অর্থায়নের বিষয়ে জানাবে। বাংলাদেশ আইএমএফের কাছে চায় চার বিলিয়ন ডলার, আইএমএফ তিন বিলিয়ন ডলার দিতে চায়।

এদিকে, বিশ্বব্যাংকের দুটি সংস্থার প্রতিনিধির সঙ্গে এদিন বৈঠক শেষে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, শর্ত সাপেক্ষে সব ধরনের সহায়তা দেবে বিশ্বব্যাংক ও ইন্টারন্যাশনাল ফাইনান্স করপোরেশন (আইএফসি)। তাদের অর্থ পাওয়া গেলে ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারে ব্যয় হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com