1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণদের অগ্রণী ভূমিকায় গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান ড. খন্দকার মোশাররফ হোসেনের রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীর ব্যবহার নয়—তারেক রহমানের স্পষ্ট অঙ্গীকার অপপ্রচারের জবাবে ‘এন্টি-মিসাইল’ উপমা, সিলেটে জামায়াত আমিরের নির্বাচনী সমাবেশ রমজানের প্রস্তুতি হোক আধ্যাত্মিক—বাহ্যিক নয় ভারত–যুক্তরাষ্ট্রের ইনসাফ আমরা চাই না: চরমোনাই পীর রাজধানীতে দুই দিনে ১৪ জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের জুলাই মঞ্চের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আজ সংবাদ সম্মেলন কৃষিকে জাতীয় সমৃদ্ধির চালিকাশক্তিতে রূপান্তরের অঙ্গীকার বিএনপির কৃষক কার্ড, ঋণ মওকুফ, নিরাপদ খাদ্য ও আধুনিক কৃষির রূপরেখা ইশতেহারে রাষ্ট্র সংস্কার থেকে ডিজিটাল অর্থনীতি—৯ প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা বিএনপির

আমেরিকায় প্রধানমন্ত্রী বহু চেষ্টা করেছেন, ফিরেছেন খালি : রোডমার্চে ফখরুল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২২৩ বার দেখা হয়েছে

মির্জা ফখরুল বলেন, আমরা কেউ ভালো নাই। ৮০ টাকা চালের সের। ফ্যাসিবাদী সরকার আমাদের বুকের ওপর চেপে বসেছে। তিনি বলেন, আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে বন্দি করে রেখেছে। তিনি চিকিৎসা পাচ্ছেন না। তাকে বাইরে নিতে দিচ্ছে না।

তারা জানে, তিনি যদি মানুষের সামনে দাঁড়ান একমুহূর্ত টিকতে পারবে না।

দলের নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ আবারও আগের মতো নির্বাচন করে ক্ষমতায় আসতে চায়। তারা কী আগের মতো নির্বাচন করতে পারবে? আপনারা কি নির্বাচন করতে দেবেন? এসময় উপস্থিত জনতা সমস্বরে না সূচক জবাব দেন। আমরা এই সরকারকে একতরফা নির্বাচন করতে দেব না। বিএনপি মহাসচিব বলেন, আজকে তারা ভয় দেখায়। কোনো ভয় এবার কাজে আসবে না। বাংলাদেশের অস্তিত্ব থাকবে কিনা, গণতন্ত্র থাকবে কিনা, সার্বভৌমত্ব থাকবে কিনা আজ প্রশ্ন হয়ে দাড়িয়েছে।
রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চালুর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, আণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইউরেনিয়াম নিয়ে আসছে। এই ইউরেনিয়াম যদি একবার বিস্ফোরিত হয় তাহলে মাইলের পর মাইল ছারখার হয়ে যাবে। আজকে শুধু চুরি করার জন্য এধরনের প্রকল্প করছে।

তিনি বলেন, আজকে হাজার হাজার কোটি টাকা লুট করে বেগম পাড়া তৈরি করছে। কথা বলতে দেয় না। বললেই মামলা। আজকে পুলিশ র‍্যাব দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। এরা আদালত, বিচার বিভাগ, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এ সরকার যতদিন ক্ষমতায় থাকবে তত তাড়াতাড়ি এদেশ ধ্বংস হয়ে যাবে। তাই তাদের আর একমুহূর্তও ক্ষমতায় রাখা যাবে না। এই ভোট চোরদের আর ক্ষমতায় রাখা যাবে না।

তিনি বলেন, এই রোড মার্চের মাধ্যমে জানিয়ে দিচ্ছি, এখনও সময় আছে ক্ষমতা ছেড়ে জনগণের অধিকার ফিরিয়ে দেন। নতুবা জনতা জানে কিভাবে ক্ষমতা থেকে নামাতে হয়। রাজপথ দখলে রাখতে হবে।

উদ্বোধনী সমাবেশে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশীদ ইয়াছিনের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ স্থানীয় বিএনপি নেতারা বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com