1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ

আমি আর নির্বাচন করছি না, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি: অলি আহমদ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১২৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : সংসদ নির্বাচনে আর অংশগ্রহণ করবেন না বলে ঘোষণা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। তিনি বলেন, ‘নির্বাচন আমি আর করছি না, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।’

শনিবার রাতে চট্টগ্রামের সাতকানিয়ার ধর্মপুর ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও বক্তব্য দেয়ার সময় এ কথা বলেন।

এ সময় অলি আহমদ তার বড় ছেলে এলডিপির সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক ওমর ফারুককে মণ্ডপে উপস্থিত লোকজনের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

তিনি বলেন, ‘আমি আপনাদের সামনে আমার বড় ছেলেকে নিয়ে এসেছি। সে আমেরিকা ও লন্ডনে লেখাপড়া করেছে। তাকে দেশে নিয়ে এসেছি। সে ২০ বছর ধরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছে।’

কর্নেল অলি আহমদ বলেন, ‘আমার বড় ছেলেকে আপনাদের জন্যই তৈরি করেছি। আপনাদের জন্যই গড়ে তুলেছি। আমার পরবর্তীকালে আপনাদের চিন্তা হচ্ছে, আমার জায়গায় আপনাদের ছায়া দেয়ার জন্য কাকে পাবেন? বিষয়টি চিন্তা করেই তাকে তৈরি করেছি। ইনশা আল্লাহ, সে আপনাদের খেদমত করবে।’

দায়িত্ব হস্তান্তরের কথা তুলে ধরে অলি আহমদ বলেন, ‘সঠিক সময়ে দায়িত্ব হস্তান্তর করা উত্তম। এর মধ্যে সে ভুল করলে আমি ঠিক করে দিতে পারব।’

এসময় পূজার্থীসহ অন্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আমার ছেলের দায়িত্ব নিতে পারবেন কি না? তখন উপস্থিত লোকজন হাত তুলে প্রতিশ্রুতি দেন।

একই দিন সাতকানিয়া উপজেলার ছয় ইউনিয়নের বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন অলি আহমদ। পূজামণ্ডপ পরিদর্শনের সময় তার সঙ্গে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com