1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও দেশের উন্নয়নে কাজ করতে চান এ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু ‎ ইরান যুদ্ধ থামাতে ‘জরুরি বৈঠকে’ বসছে প্রভাবশালী ৪ মুসলিম দেশ ডিজল এর অবৈধ মজুত, ফিলিং স্টেশনকে জরিমানা। ডিপো থেকে জ্বালানি তেল দেয়ার নতুন সময় নির্ধারণ। নিখোঁজের একদিন পর লাশ মিলল বাঁশখালীতে। শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার দুবাইয়ে ‘লুকিয়ে থাকা’ মার্কিন সেনাদের ওপর ইরানের হামলার দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, “দেশ হারালো এক সজ্জন শিক্ষাবিদ” 🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ

আমিরাতে ৬৫ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১২৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকিট ড্র লটারিতে ৬৫ কোটি টাকা জিতেছেন আবুল মনসুর আব্দুল সবুর (৫০) নামের এক বাংলাদেশি প্রবাসী। গত ১৭ বছর ধরে লটারির টিকিট কিনছেন এই প্রবাসী। অবশেষে স্বপ্নের সেই লটারি ধরা দিলো তাকে।

আব্দুল সবুর সবশেষ তার বন্ধুদের সঙ্গে মিলে পাঁচটি টিকিট কেনেন। এর মধ্যে একটি লটারি বিজয়ী হয়েছে। এতে করেই ঘুরে গেছে তার ভাগ্যের চাকা। আব্দুল সবুর পেশায় একজন ডেলিভারি ড্রাইভার। আরব আমিরাতের আবুধাবিতে থাকেন তিনি।

বাংলাদেশি এ প্রবাসী বলেছেন, প্রথমে তিনি বিশ্বাস করতে পারছিলেন না লটারিতে ৬৫ কোটি টাকা জিতেছেন। বিজয়ী হওয়ার পর যখন তাকে ফোন করা হয় তখন অবাক হয়ে যান বলে জানিয়েছেন তিনি।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, আমি এতটাই আনন্দিত যে, মুখের ভাষা হারিয়ে ফেলেছি।

লটারিতে পাওয়া অর্থ দিয়ে কী করবেন; প্রশ্ন করা হলে আব্দুল সবুর জানান, পরিবারকে সহায়তা করবেন এবং নিজের স্বপ্নের ব্যবসা শুরু করবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com