1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

আমিরাতকে হারানোর আত্মবিশ্বাস বিশ্বকাপে কাজে লাগাতে চায় বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪১ বার দেখা হয়েছে

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বৃহস্পতিবার আরব আমিরাতের উদ্দেশে রওয়ানা হয়েছে টাইগাররা। বিকাল সাড়ে পাঁচটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে তাদের বহনকারী বিমান। নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার জন্য ছাড়পত্র নিয়ে রেখেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে। তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার সোহান।

বিমানবন্দরে উপস্থিত গণমাধ্যমের কাছে সোহান জানিয়েছেন ভালো প্রস্তুতির প্রত্যাশা, বাংলাদেশের হয়ে প্রতিটি ম্যাচ খেলাই গর্বের। আমার কাছে মনে হয়, বিশ্বকাপের আগে ভালো একটা প্রস্তুতি হবে। যদি আমরা জিতে আসতে পারি, তবে সেই আত্মবিশ্বাস আমাদের নিউজিল্যান্ড সিরিজ ও বিশ্বকাপে কাজে দিবে।

আগামী ২৫ ও ২৭ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের আনুষ্ঠানিক নাম ‘ফ্রেন্ডশিপ টি-টোয়েন্টি সিরিজ’। সফরের বাকি দিনগুলোতে দুবাই স্পোর্টস সিটিতে অনুশীলন করবে দল।

আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াড:

নুরুল হাসান সোহান (অধিনায়ক), লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলি রাব্বি, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার ও রিশাদ হোসেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com