1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

আমাদের সাহায্য করার চেষ্টা থেমে গেলে চলবে না: তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৪১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: জুলাই ও আগস্টের আন্দোলনে আহতদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৮ নভেম্বর) আমরা বিএনপি পরিবার সংগঠনের পক্ষ থেকে জাতীয় প্রেসক্লাবে হুইল চেয়ার বিতরণ কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, আমরা একটি রাজনৈতিক দলের সদস্য। রাজনৈতিক কর্মীর পাশাপাশি আমরা একেকজন মানুষ। মানুষ হিসেবে যখন পাশের কাউকে বিপদগ্রস্ত দেখি এগিয়ে আসা উচিত। আল্লাহর প্রতিটি সৃষ্টির পাশে দাঁড়ানো উচিত। কোনো পশুপাখিকেও আঘাত করা উচিত না।

তিনি বলেন, আমি মনে করি আমাদের সাহায্য করার চেষ্টা থেমে গেলে চলবে না। সাইন্স বর্তমানে অনেক এগিয়ে গেছে। যারা পা হারিয়েছেন তাদের ভবিষ্যতে এমন চিকিৎসার ব্যবস্থা করা হবে যাতে তারা হাঁটতে পারেন। ব্যক্তি হিসেবে সমাজের প্রতিটি মানুষকে আহ্বান করবো সবাইকে এগিয়ে আসার জন্য।

এক যুগেরও বেশি সময় ধরে মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপির বহু নেতাকর্মী আত্মাহুতি দিয়েছেন উল্লেখ করে তারেক রহমান বলেন, জুলাই আগস্টেও প্রাণ দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। ভবিষ্যতে বিএনপি জনসমর্থন নিয়ে যদি সরকার গঠন করতে পারে তবে বিভিন্ন স্থানে শহিদদের নামে স্থান বা প্রতিষ্ঠানের নামকরণ হবে।

তিনি আরও বলেন, বিএনপি ইনশাআল্লাহ আগামীতে সরকারে গেলে রাষ্ট্রের পক্ষ থেকে যেসব পরিবারে এ ধরনের পঙ্গু মানুষ আছে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়া হবে। বাংলাদেশের মানুষকে বলতে চাই। সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সংগঠন জরুরি না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com