1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

আমাদের অস্ত্র আমাদের ভোট : লিপি ওসমান

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৫০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি বলেছেন, যখন ওরা (বিএনপি) পেট্রোলবোমা মারে তখন গাড়িতে কে আছে তা দেখে না। মানুষ মরার আগে আল্লাহকে বিচার দিয়ে যায়। আমরা যদি নৃশংসতা দেখে চুপ করে থাকি তাহলে আমাদের সন্তানরা নিরাপদ নয়। আমাদের অস্ত্র আমাদের ভোট।

শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডের শিমরাইল দক্ষিনপাড়া এলাকায় বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান পিকআপ মালিক সমিতির সভাপতি মো. দেলোয়ার হোসেনের উদ্যোগে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে অংশ নিয়ে একথা বলেন তিনি। তিনি আরও বলেন, এবার আমরা ভোট চাইছি শুধু উন্নয়নের কথা বলে নয়। এবারের ভোট ডিফারেন্ট। বিগত দিনে বিএনপির দুর্বৃত্তরা মানুষ পুড়িয়ে হত্যা করেছে। ২০১৩-১৪ সালে পাঁচশ’ মানুষ আগুনে পুড়িয়ে মেরেছে। ওরা নাকি জনগণের জন্য আন্দোলন করে। সাধারণ মানুষকে পুড়িয়ে জনগণের জন্য কীসের আন্দোলন। আমি সেটার বিচার আগে চাইব, তারপর ভোট চাইব।

লিপি ওসমান বলেন, কিছুদিন আগে ট্রেনে আগুন দেয়া হল। সেখানে চারজন মানুষ পুড়ে মারা গেছে। আমরা এই নৃশংসতা দেখে চুপ করে থাকলে বলা যায় না, ভবিষ্যতে আমার সন্তান সেই নাশকতায় পড়বে কীনা। আমরা এই নির্মমতাকে বাংলাদেশ থেকে সারা জীবনের জন্য উঠিয়ে দিব। যারা আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করেছে তারা নির্বাচন বানচাল করতে চায়। আপনাদের ভোটকেন্দ্রে উপস্থিতি হবে ওদের জবাব। আপনারা বুঝিয়ে দিবেন আমরা এই নৃশংসতার বিচার চাই। আপনার ভোট মূল্যবাণ কারণ একটা ভোট দিয়ে আপনি উন্নয়নে শামিল হতে পারেন। প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ নিয়ে পদ্মাসেতু, মেট্রোরেল করে দেখিয়েছেন। আমরা যদি এই ষড়যন্ত্র মোকাবিলা না করি তাহলে হেরে যাবো, জিতে যাবে অগ্নিসন্ত্রাসীরা।
তিনি বলেন, এই অন্যায়ের প্রতিবাদ করতে চাইলে আমরা ভোটকেন্দ্রে যাবো, ভোট দিবো। যদি মনে করেন উন্নয়ন হয়েছে, হয়েই যাচ্ছে- তাহলে নৌকা মার্কায় ভোট দিবেন। আপনারা বিবেচনায় ভুল করলে আমাদের সন্তানেরা কষ্ট পাবে। শামীম ওসমান এবার হজ করতে গিয়ে প্রতিজ্ঞা করেছেন নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করবেন। তার জন্য একটা ভোট আমি আপনাদের কাছে দাবি করছি।

বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান পিকআপ মালিক সমিতির সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সমাজ সেবক জালাল আহমেদ, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের পুত্র ইমতিনান ওসমান অয়ন, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি সাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, নাসিক ১নং ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার ইসলাম, সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, মহিলা লীগ নেত্রী সুমি বেগম, মহানগর যুবলীগ নেতা শাহরিয়ার রহমান বাপ্পী, ব্যবসায়ী জালাল উদ্দিন, মামুন হাওলাদার, যুবলীগ নেতা আনোয়ার হোসেন আনু প্রমুখসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com