1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অসুস্থ মির্জা আব্বাস, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে দোকানের মালিকানা নিয়ে বিরোধ, পুলিশের উপস্থিতিতে উদ্ধার। ২০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভাষণ: মার্কিন ঘাঁটি বন্ধের দাবি, ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির ভাষণ বর্জন: ‘তিন অপরাধের’ অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট জামায়াতের রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর দলিল ও আদালতের রায়ে সত্য প্রতিষ্ঠিত, অপপ্রচারের শিকার রফিকুল ইসলাম মনোহর বিমান চলাচল নিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিস–বেবিচকের সমঝোতা স্মারক স্বাক্ষর *বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু* ত্রয়োদশ সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, সভাপতি স্পিকার মেজর হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি: আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল

আমাকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে : মেয়র জাহাঙ্গীর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ২৭০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, ‘যেকোনো নাগরিকের তার ঘরের ভেতর স্বাধীনভাবে বসবাস করার এখতিয়ার রাখে। একজন কাফের বা মোনাফেক ছাড়া কারো ঘরের ভেতর কেউ অস্ত্র বা বোমা বা ক্যামেরা পাঠাতে পারে না। আমাকে মারার জন্যে খুনিরা বিভিন্নভাবে পরিকল্পনা করছে।’

গতকাল শনিবার মহানগরের গাছা এলাকার নিজ বাসভবনে সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মেয়র। ৬২ জন কাউন্সিলর মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

মেয়র বলেন, ‘যারা ২০১২ ও ২০১৩ সালে আমাকে হত্যা করার জন্য পাঁয়তারা করেছিল তারা এখনও সজাগ আছে। তারা এখনও আমাকে ও আমার পরিবারকে হত্যার জন্য পরিকল্পনা করছে। আমাকে মারার জন্যে আমার ঘরের ভেতর ক্যামেরা পাঠানো হয়েছে। আমার মেয়রপদ ও আওয়ামী লীগকে কলঙ্কিত করার জন্য, আমার ৪০ লাখ নগরবাসীকে অপমান করার জন্য কীভাবে তারা বেডরুমে ক্যামেরা পাঠায় তার বিচার আমি রাষ্ট্রের কাছে চাই।’

জাহাঙ্গীর আলম বলেন, ‘অপরাধ করলে আমার অভিভাবক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে যে শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব। কিন্তু কোনো সন্ত্রাসী লুটপাটকারীদের এই সিটি করপোরেশনে ঢুকতে দেওয়া হবে না।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com