1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খুলনা আফিল গেট রেলক্রসিংয়ে সুন্দরবন এক্সপ্রেসের সাথে প্রাইভেট কারের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি বিদ্যুৎ মিটারে মাসিক চার্জ থাকছে না। নড়াইলে পেট্রোল পাম্পে তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যা, আহত একজন। দায়িত্বশীল সাংবাদিকতা অপরিহার্য। ইরানে স্থল হামলা হলে আমিরাত ‘শত্রু’—তছনছ করার হুঁশিয়ারি তেহরানের ১৩ দিনের বিরতি শেষে আবারও সরব জাতীয় সংসদ—রাষ্ট্রপতির ভাষণের ওপর শুরু আলোচনা

আমরা সংগ্রাম করছি সুষ্ঠু নির্বাচন আদায় করার জন্য: নজরুল ইসলাম

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা সংগ্রাম করছি সুষ্ঠু নির্বাচন আদায় করার জন্য। সরকার ২০১৪ ও ২০১৮ সালের মতো প্রহসনের নির্বাচন করার পাঁয়তারা করছে। আমরা আন্দোলন করছি ও বাধা দিচ্ছি যাতে সেরকম অবৈধ নির্বাচন আর না হয়। সুতরাং এ স্যাংশন আমাদের জন্য নয়, তাদের (আ. লীগের) জন্য। তাদের ওপর স্যাংশন জারি না হলে তারা এত ব্যতিব্যস্ত হয়ে পড়ত না।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বিজয়নগর পানির টাংকির সামনে ১২ দলীয় জোটের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসা এবং সরকার পতনের একদফা দাবিতে আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, সরকার বলছে স্যাংশন নাকি তাদের কথা মতো হয়েছে। তারা চেয়েছে সুষ্ঠু নির্বাচন হোক, আর বিএনপি নাকি তাতে বাধা দিচ্ছে। এজন্য নাকি আমেরিকা বলেছে যারা সুষ্ঠু নির্বাচনে বাধা দেবে তাদের জন্য ভিসানীতি। এতে সরকারের কোনো অসুবিধা নেই। তাহলে আপনারা কেনো এত ভয় পাচ্ছেন? ভেতরে ভেতরে এত কান্নাকাটি কেন?

তিনি বলেন, ‘কেউ নিজের জন্য, কেউ ছেলের জন্য ও বউয়ের জন্য আজ অস্থির হয়ে গেছে। কারণ, যার ওপর ভিসানীতি আসবে তার পুরো পরিবারের ভিসা বাতিল হয়ে যাবে। এখন সরকারের অবস্থা বড়ই খারাপ। যখন কেউ আবোল-তাবোল বলতে শুরু করে তখন বুঝতে হবে তাদের অবস্থা খারাপ, হুঁশ নেই।’

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। আরও বক্তব্য রাখেন ১২ দলীয় জোটের মুখপাত্র কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহম্মদ ইবরাহিম, ১২ দলীয় জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।

পিএনএস/এসএস সরকার ২০১৪ ও ২০১৮ সালের মতো প্রহসনের নির্বাচন করার পাঁয়তারা করছে। আমরা আন্দোলন করছি ও বাধা দিচ্ছি যাতে সেরকম অবৈধ নির্বাচন আর না হয়। সুতরাং এ স্যাংশন আমাদের জন্য নয়, তাদের (আ. লীগের) জন্য। তাদের ওপর স্যাংশন জারি না হলে তারা এত ব্যতিব্যস্ত হয়ে পড়ত না।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বিজয়নগর পানির টাংকির সামনে ১২ দলীয় জোটের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসা এবং সরকার পতনের একদফা দাবিতে আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, সরকার বলছে স্যাংশন নাকি তাদের কথা মতো হয়েছে। তারা চেয়েছে সুষ্ঠু নির্বাচন হোক, আর বিএনপি নাকি তাতে বাধা দিচ্ছে। এজন্য নাকি আমেরিকা বলেছে যারা সুষ্ঠু নির্বাচনে বাধা দেবে তাদের জন্য ভিসানীতি। এতে সরকারের কোনো অসুবিধা নেই। তাহলে আপনারা কেনো এত ভয় পাচ্ছেন? ভেতরে ভেতরে এত কান্নাকাটি কেন?

তিনি বলেন, ‘কেউ নিজের জন্য, কেউ ছেলের জন্য ও বউয়ের জন্য আজ অস্থির হয়ে গেছে। কারণ, যার ওপর ভিসানীতি আসবে তার পুরো পরিবারের ভিসা বাতিল হয়ে যাবে। এখন সরকারের অবস্থা বড়ই খারাপ। যখন কেউ আবোল-তাবোল বলতে শুরু করে তখন বুঝতে হবে তাদের অবস্থা খারাপ, হুঁশ নেই।’

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। আরও বক্তব্য রাখেন ১২ দলীয় জোটের মুখপাত্র কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহম্মদ ইবরাহিম, ১২ দলীয় জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com